বিবর্ণ সময়
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই অভিনয় আর কতদিন? এই মিথ্যে বলা আমার এতটুকুও ভালো লাগে না। প্রতিদিন ঘর থেকে বেরিয়েই শুনি, কেমন আছেন? মিথ্যে করে বলি ভালো আছি! আমিতো জানি, এ আমার মিথ্যে বলা। ভালো থাকার মিধ্যে অভিনয়। আমিতো জানি, আমার বুকের ভেতর জমাট কষ্ট। একজন ডাক্তারের কাছে যাওয়া খুব প্রয়োজন। এমবিবিএস, এফসিপিএস করা কোন ডাক্তার নয়। একজন অন্যরকম ডাক্তার। যিনি আমার রোগ নির্ণয়ে সমর্থ হবেন। পারবেন আমাকে সারিয়ে তুলতে। আমি প্রতিনিয়ত সেই ডাক্তারের সন্ধান করি। পাই না। আমার বড়ো অসুখ। কাতরাতে কাতরাতে প্রতিরাত নির্ঘুম কেটে যায়। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে করতেই আমার প্রতিরাত বেঁচে থাকা।
কতোজন আসসালামু আলাইকুম' বলে আমার উপর শান্তি বর্ষনের আশির্বাদ করেন! কিন্তু কোন শান্তি আমার ওপর বর্ষিত হয় না। সুখের পায়রারা চোখের সামনে দিয়ে রঙিন ডানা মেলে উড়ে উড়ে চলে যায়। আমি ওদের চিৎকার করে ডাকি। আমার ডাক উপেক্ষা করে ডানার গতিকে তারা আরও গতিময় করে তুলে।
ভালো থাকা বলে কিছু নেই। আমার কেবলি মন্দ থাকা। প্রতিটি সুন্দর দিন এক একটি রাত্রি আমার। সুন্দর স্বপ্নরা দুঃস্বপ্ন কেবল। আমার দীর্ঘশ্বাস নিঃশব্দে মিলিয়ে যায় বাতাসের সাথে! আমি ভালো নেই, এতটুকুও ভালো নেই!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন