ভাজা মাছ উল্টে খেতে জানেনা
এ ধরনের একটি মেয়ে এসে
একদিন আমাকে বললো-
আমার খুব কষ্ট।
আমি মেয়েটিকে
এক প্যাকেট ভালোবাসা দিলাম।
বললাম,
বাড়ি গিয়ে ভাজা করে খেয়ে নিও।
মেয়েটি খুশী মনে বাড়ি গেল
প্যাকেট খুলে ভালোবাসা ভেজে
মজা করে খেলো।
হঠাৎ সেদিন দেখি!
মেয়েটি পাশের এক দোকানিকে
তার কষ্টের কথা বলছে!
দোকানি ছেলেটি মেয়েটিকে
প্যাকেটভর্তি ভালোবাসা দিচ্ছে
আর মেয়েটিও খুশী মনে বাড়ি ফিরছে।
পুনশ্চ: এটি ছিল ব্লগে আমার প্রথম পোস্ট। পুরনো স্মৃতি আওড়াতে গিয়ে দেখলাম ১২৫তম পোস্ট পার করে ফেলেছি। যদিও প্রায় আড়াই বছর সময়ে এটা খুব বেশি নয়। কবিতাটা রিপোস্ট করলাম।
ও ভালো কথা, এই কবিতাটা তাসলিমা নাসরিনের একটি কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়ে লিখেছিলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



