somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কীর্তিমান বাঙালী পন্ডিত শীলভদ্র

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় - নালন্দা নিয়ে লেখার আগে, প্রাচীন সমতটের এক মহান বাঙালী কে নিয়ে লিখতে হয়, যিনি ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য । যার স্থান ১০ বিখ্যাত কীর্তিমান বাঙ্গালীর মাঝে ঠাই হতে পারে । তিনি পন্ডিত শীলভদ্র (৫২৯-৬৫৪ খ্রি) । জন্ম প্রাচীন বাংলার সমতট রাজ্যে যার বর্তমান কুমিল্লা অঞ্চল । তিনি ছিলেন তখনকার ব্রাহ্মণ রাজ পরিবারের সন্তান । তাঁর যুবক বয়সে তিনি পশ্চিমে যাত্রা করেন এবং নালন্দায় গিয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন , অতঃপর আচার্য ধর্মপালের অধীনে অধ্যয়ন শুরু করেন । প্রসঙ্গত বলতে হয় , ধর্মপাল এর জন্ম দক্ষিণ ভারতের তামিল নাড়ু (কাঞ্ছিবরম)র ব্রাহ্মণ পরিবারে । ইতিহাস বলছে এক রাজ কুমারীর সাথে বিয়ের আসর থেকে তিনি পালিয়ে আসেন এবং নালন্দায় দীক্ষা নিয়ে থেরবাদ এবং মহাযান অধ্যয়ন এ নিয়েজিত হন । তাঁর গুরু আচার্য দিগনাগ । ধর্মপাল ভারতের যোগাচার স্কুল অব থট ( বহির্জগতে কিছুই অস্তিত্বশীল নয়, সব কিছুই চেতনায় অস্তিত্বশীল) এর প্রধান আচার্য । জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নালন্দায় কাটিয়েছেন এবং কাছের বোধি বৃক্ষের নীচে বসবাস কালীন সময়ে মারা যান । কাজে কাজেই শীলভদ্র তাঁর কাছ থেকে যোগাচার এ দীক্ষা নেন । ৩০ বছর বয়সে দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পন্ডিত কে বিতর্কে পরাস্থ করার পর সেখানকার ব্রাহ্মণ রাজা, রাজ্যের করের পুরো অর্থ তাঁকে প্রদান করেন । দ্বিধান্বিত শীলভদ্র তা গ্রহন করেন এবং নালন্দায় বিহার নির্মাণ করেন, যার নাম শীলভদ্র বিহার । হিউএন সাং তাঁর ৩৩ বছর বয়সে এক মহাবিপদ সংকুল পথ পাড়ি দিয়ে চীন থেকে নালন্দায় আসেন, তখন আচার্য শীলভদ্রের বয়স ১০৬ বছর। হিউএন সাং এর ট্র্যাবেলগ এ তা লেখা আছে । হিউ এন সাং লেখেন, তাঁকে যখন আচার্য শীলভদ্রের কাছে নিয়ে যাওয়া হয়, তখন কেউ তাঁর নাম উচ্চারন করতে সাহস পাচ্ছিলেন না, শুধু বলেছেন তিনি 'সত্যের মহাকোষ' । ট্র্যাবেলগ এ লেখেন , তাঁকে দেখতে মৃত্তিকা স্তুপ এর মত মনে হচ্ছিল । হিউ এন সাং কয়েক বছর তাঁর কাছে যোগাচার শিক্ষা নেন । হিউএন সাং তাঁর ফিরতি পথে ওয়াগন ভর্তি বৌদ্ধ লিপি সাথে করে নিয়ে যান এবং পরবর্তীতে তা চীনা ভাষায় অনুদিত হয় , যার নাম 'যোগাচার ভুমি শাস্ত্র'। হিউ এন সাং সে সময় নালন্দায় মোট ১৫১০ জন আচার্যের দেখা পান । তিনি দেখতে পান ১০০০জন বৌদ্ধ শাস্ত্রের ২০ টি ভল্যুম, ৫০০জন ৩০ টি ভল্যুম,১০ জন ৫০টি ভল্যুম ব্যাখ্যা করতে সমর্থ ছিলেন । তার মধ্যে ৫০ এর অধিক ভল্যুম ব্যাখ্যায় পারদরশী ছিলেন পন্ডিত শীলভদ্র । নালন্দার আর একজন বিখ্যাত বাঙালী( বর্তমান মুন্সী গঞ্জের) পন্ডিত অতীশ দীপংকর শ্রী জ্ঞান ,যাকে সবাই জানেন, সরকারী ভাবেও তিনি স্বীকৃত। যদিও এই মহাত্মা পন্ডিত শীলভদ্র তাঁর জন্মভূমিতে সে রকম স্বীকৃতি বা পরিচিতি পাননি ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×