somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম নিয়ে প্রশ্ন থাকবেই

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কেউ বলে ধর্ম যার যার...... । এটা বলে মানুষকে সুকৌশলে বসিয়ে দেয়া হয়েছে চূড়ান্ত নিরাপদ আশ্রয়ে । অতএব, সবাই এক একটি ধর্মকে নিজেদের মালিকানা সত্ব হিসাবে বেছে নিয়ে বসে থাকো । মানুষের আর নতুন করে নেবার কিছু নেই, অন্বেষণের কিছু নেই, ভালমন্দ বিবেচনার কিছু নেই । কিছু নতুন করে খোঁজা বারন,আমার যা আছে তার চে ভাল কিছু নেই , কিছু মনে ধরলেও তা আপন করে নেয়া বারন, এটা ধরতে বারন, ওটা করতে বারন, বারনের পর বারনের মাঝে বন্দি, বন্দিত্বের মাঝে প্রতিবন্ধি মানুষ । আছে বিমুখতা, নিজের টর্চ্লাইট টা তার ভিতরের দিকে ফেরানো। তাই ঘটছে দুর্ঘটনা, প্রতি মুহূর্তেই। আমরা চাই বা না চাই , ধর্ম আমাদের জীবন যাপনের কেন্দ্রে দাঁড়িয়ে গেছে । মানুষ যতই নিজেকে আধুনিক, পার্থিব বলে বড়াই করুক না কেন,পরিশেষে আশ্রয় নেয় অজানা অন্ধকারের মাঝে । বঞ্চনা প্রাপ্তি লাভ অলাভ দুর্গতি সদ্গতি সব কিছুর সাথে ধর্ম কে সফল ভাবে ট্যাগ করা হয়ে গেছে । তা মানুষের সমাজে এখনও এমন অপরিহার্য উপকরন হয়ে বসে আছে , অনুরাগী বিরাগী উভয়েরই এই নেমেসিস'র হাত থেকে পরিত্রান নেই । সেই কারনেই তাকে জানা দরকার , তার আদি ইতিহাস , তার সুচনার ইতিবৃত্ত জানা অপরিহার্য । একবিংশ শতকে এসে পূর্ব পুরুষের আওড়ানো কাহিনী কে ধাতস্থ করে নিরুত্তাপ ,প্রশ্নহীন অনুশীলনের মাঝে আর যা কিছু থাক, গৌরব নেই । মানুষ প্রশ্ন করতে গিয়েই ধর্ম দর্শনের সুচনা করে, নিজেদের পছন্দের ছাঁচে ঢালাই করেছে ধর্মকে । আর এখন ধর্ম দর্শন প্রতি নিয়ত জন্ম দিচ্ছে প্রশ্নের, জিজ্ঞাসার । আমরা শৈশবে যে ইতিহাস পড়ে এসেছি, পরিনত সময়ে এসে অবিস্কার করলাম সে সব ইতিহাস অসত্য । ঐতিহাসিকদের আপন দুরভিসন্ধি র প্রতি পক্ষপাত দুষ্টতা প্রতি পদে পদে যখন স্পষ্ট হয়ে উঠে, তখন আবশ্যক হয়ে উঠে ব্যাপক ভাবে জানার- বিজেতা আর পরাজিত, উভয়ের কলমে । যেহেতু প্রত্যেক টা ধর্মই সুচিত হয়েছিল যুদ্ধের মাধ্যমে । সেই যুদ্ধ কোন সময় কায়িক, সশস্ত্র, কোন সময় বাচনিক - কারন সেখানে প্রতিপক্ষ ছিল । একেক টি ধর্ম অভিযান,মানবেতিহাসের অনেক আদি নিদর্শন ধ্বংস করে যে অপুরনীয় ক্ষতি করেছে, তা ইতিহাসে সুবিদিত । এশিয়া, আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার মানব সভ্যতার প্রাচীনতম ইতিহাসের অমুল্য উপকরন গুলি ধর্ম দস্যুদের হাতে যে ধংসের শিকার হতে শুরু করেছিল তার ধারাবাহিকতা এখনও চলমান । তা কোন কোন সময় হাত বদল হয়ে সাম্রাজ্যবাদিদের লুন্ঠনের কবলে পড়েছে । কিন্তু উভয়ের অভীপ্সা র ধরন একই মাত্রার । একজন লেখাপড়া জানা মানুষ এই সব অন্ধকার ইতিহাসের দিকে আলো না ফেলে চোখ কান বন্ধ করে, শুধুই প্রশংসা মুখর হয়ে কীভাবে থাকতে পারে ?
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×