somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘৃনায় দুঃখে-কষ্টে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করলেন এক মুক্তিযুদ্ধা।

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর স্বাধীনতার ইতিহাসে এক গৌরবময় স্থান দখল করে আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। যে স্বাধীনতাকে নিয়ে আমরা(বাঙ্গালীরা) প্রতিনিয়ত গর্ব করি ,যে স্বাধীনতা আমাদের বার বার স্বরণ করিয়ে দেয় আমাদের ইতিহাস, যে সংগ্রামে আজও কেঁদে বেরায় পুত্র হারা মা ভাই হারা বোন বাবা হারা সন্তান ইজ্জত হারা পরিবার। যারা পঙ্গুত্ব বরণ করে গর্বের প্রতিক হয়ে আজও বেচে আছে আমাদের মাঝে । যারা গাজি হয়ে আমাদের দিয়েছেন সোনার বাংলা। যাদের আত্না আজও বলে আমাদের সপ্ন পূরণ কর। স্বাধীনতার ৪০বছর পরও আমরা কি বাস্তবায়ন করতে পেরেছি তাদের সপ্ন? কেন আজ মুক্তিযুদ্ধারা নির্যাতিত?কেন আজও মুক্তিযুদ্ধাদের ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরতে হয় মানুষের দারে দারে? কেন আজ তারা ভুমিহীন সহায়সম্বলহীন পথের বাসিন্দা। কেন আজও তারা কনকনে শীতে বস্ত্রহীন নীর্ঘুম রাত কাটায়। কেনইবা তারা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে? প্রবাদে পড়েছি - নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। হাজারও শহীদ পরিবারের দিকে লক্ষ করলে দেখা যায় অনাহারে অর্ধাহারে তাদের জীবন আজ প্রায় বিপন্ন।দুবেলা পেট ভরে খাবার জোগার করার মত সামর্থ তাদের নেই। কিন্তু স্বাধীনতার চল্লিশ বছরে কত হাজার কোটি টাকার ফুল কিনে যে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি তার একটি অংশও যদি এই অসহায় মুক্তিযুদ্ধা এবং শহীদ পরিবারদের জন্য ব্যয় করতাম তাহলে কি আজ তাদের এত কষ্টে দিন কাটাতে হত? মানুষের দারে দারে হাত পাততে হত? আমার জানা মতে, ঘৃনায় দুঃখে-কষ্টে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করলেন এক মুক্তিযুদ্ধা। তার ক্ষুভ, এই জন্য কি জীবন বাজি রেখে ঝাপিয়ে পরেছিলাম মুক্তিযুদ্ধে? আমাদের পরেও স্বাধিনতা অর্জন করে সিঙ্গাপুর,মালয়েশিয়া আজ উন্নয়নের শিখরে পৃথিবিতে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। অনেক আগে স্বাধীনতা অর্জন করেও আমরা আজ পা চাটা গোলামের মত ভিনদেশিদের তাবেদারিতে ব্যস্ত। এক দেশ থেকে মুক্ত হয় যেন আরেক দেশে বন্দি হয়ে আছি। এখনও ভয়ে আতঙ্কে রাত কাটে আমাদের। কখন যেন কোন বিদ্রহ শুরু হয়ে যায়।কখনবা কে এসে স্টীম রুলার চালিয়ে যায় আমাদের উপর।আমাদের নীতি নীর্ধারনীদের কথা শুনলে যেন মনে হয় আমরা সোনার স্বর্গে বাস করিতেছি।আমরা এভাবে আর কত প্রতারনার সাগরে ভাসব, এভাবে ভিনদেশিদের দালালি আর কতদিন দেখতে হবে?আমাদের স্বাধীনতার স্বপ্ন কি কখনও পূরণ হবে?সৃষ্টকর্তা এই সমস্ত দালালদের হাত থেকে আমাদের দেশকে হিফাজত করুন.........আমীন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×