somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইং কমান্ডার হামিদুল্লাহ খান মারা গেছেন

৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খান মারা গেছেন। বিএনপির এই নেতার বয়স হয়েছিলো ৭৪ বছর।

শুক্রবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে হামিদুল্লাহ খানের মৃত্যু হয় বলে তার পুত্রবধূ রাইসা ওয়ালী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, হামিদুল্লাহ খান উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়ায় সাড়ে ৮টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

বীর প্রতীক খেতাবধারী বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ প্রয়াত হামিদুল্লাহর ছোট ভাই। বিমানমন্ত্রী ফারুক খান প্রয়াতের ভগ্নিপতি।

হামিদুল্লাহর মরদেহ বিকালে হাসপাতাল থেকে ঢাকা সেনানিবাসের ৩ নম্বর সড়কে তার বাড়িতে নেওয়া হয়। সেখানে যান বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, মোসাদ্দেক আলী, আব্দুস সালাম প্রমুখ।

শনিবার সকাল ১০টায় সেনানিবাসের আল্লাহু জামে মসজিদে প্রয়াতের প্রথম জানাজা হবে। শুক্রবার রাতে জানাজার একটি কথা প্রথমে জানানো হলেও পরে এই সময় পরিবর্তন করা হয়েছে।

সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে হামিদুল্লাহর জানাজা হবে। এরপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার আরেকটি জানাজা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

হামিদুল্লাহ খানের দাফনের বিষয়ে সিদ্ধান্ত তার ছোট ছেলে জাপান থেকে ফেরার পর হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

হামিদুল্লাহ খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের আহত হওয়ার পর ওই সেক্টরের নেতৃত্বে ছিলেন হামিদুল্লাহ খান।

বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ (১৫ ফেব্র“য়ারির নির্বাচন) সালে তিন দফায় পৈত্রিক এলাকা মুন্সীগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে ঢাকার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।

হামিদুল্লাহর জন্ম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল গ্রামে ১৯৩৮ সালের ১১ সেপ্টেম্বর। মুহাম্মদ দবিরউদ্দিন খান ও জসিমুন্নেসা খানের নয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। বাবার চাকরির কারণে তার পড়াশোনা হয়েছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে।

১৯৫৯ সালে ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন হামিদুল্লাহ খান। বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে এ কে খন্দকারের (বর্তমানে পরিকল্পনামন্ত্রী) মতো হামিদুল্লাহও একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কে খন্দকারের পাশাপাশি তিনিও ছিলেন।

সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন হামিদুল্লাহ। ১৯৯৬ সাল পর্যন্ত টানা বিএনপিতে ছিলেন তিনি। তবে ১৯৯৬ সালের নির্বাচনে মনোনয়ন না পাওয়ার পর আওয়ামী লীগে যোগ দেন তিনি। তবে এক বছরের মাথায় পুনরায় আগের দলে ফেরেন এবং মৃত্যু পর্যন্ত ওই দলেই ছিলেন।

কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন হামিদুল্লাহ। বিভিন্ন সময়ে জনতা ব্যাংক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ সেন্টারের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখিও রয়েছে হামিদুল্লাহর। তার প্রকাশিত দুটি বই হচ্ছে- একাত্তরে উত্তর রণাঙ্গন ও বাঙালির স্বাধীনতার পটভূমি। নিজ এলাকা মুন্সীগঞ্জের মেদিনীমণ্ডলে একটি মহিলা কলেজও প্রতিষ্ঠা করেন তিনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×