ছোট বেলা থেকেই বাবার আছে শুনতাম পৃথিবীর বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী বাংলাদেশে এসেছিলো জিয়াউর রহমান আমন্ত্রণে এবং তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়ে ছিলো!! ইন্টারনেটসহ অনেক কিছু ঘেটেও বাবার এই কথা সত্যতা প্রমান করতে পারিনি। যদিও বাবা বলতো তিনি নিজে তাকে দেখেছেন। আসলে বাবা মোহাম্মদ আলীর অন্ধ ভক্ত ছিলেন তাই উনার সম্পর্কে অনেক মিথ শুনেছি উনার মুখে। সব থেকে বড় কথা স্কুলের স্যারের কাছে যখন বাবার এই কথা বলেছিলা স্যার তুচ্ছ তাচ্ছিল্য করে কথাটি উড়িয়ে দিয়েছিলেন। বাবাকেও বলিনি প্রমাণ দেখাতে অথবা স্যারের কথা যদি বাবা কস্ট পায়। তবে এবার ভিডিওসহ প্রমান পেয়েছি স্যারকে দেখানোর জন্য যদিও জানিনা স্যার এখন কোথায় কারন ঘটনা আজ থেকে প্রায় ১২/১৩ আগের। স্যারকে সামনে পেলে হয়তো এই ভিডিও দেখাতাম।
ভিডিওর সব থেকে মজার দিক হলো তিনি বাংলাদেশের একজন খুদে বক্সারের সাথে বাংলাদেশে খেলেছিলেন এবং সেখানে হেরে যাওয়ার ভান করেছিলেন। আসলে তিনি হেরে নিজেকে ছোট নয় সমস্ত বাংলাদেশীকে সম্মান দেখিয়েছেন।
স্যালুট মোহাম্মদ আলী বক্সার!!
ভিডিওঃ
ভিডিও সুত্র President Ziaur Rahman ফ্যান পেজ থেকে!!
লোভনিয়া তুমি এক অধরা বালিকা ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি অথচ আমার জন্য তুমি মরুভূমি পর ঘরে মহারানি হয়ে থাক চাই। পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা তেমনটা আশাকরি। তাতেই যে আমি অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ। জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।