সেদিনও ধূসর হবে পৃথিবী।
সেদিনও সন্ধ্যা হবে আরেকবার
জমে থাকা ধূলোতে........... পুরনো বইয়ের মলাটে।
বিকেলের সোনা রোদ সেদিনও গা জুড়াবে
ভাঙ্গা জানালায়...................বেলকুনিতে।
আড্ডা হবে কত! গলির মোড়ে মোড়ে।
ক্লান্ত দেহে তখনও থাকবে বুঝি.....................
ঘরে না ফেরার ছলনা..........!
হিম শীতল রাতে..............একটি চাঁদের সাথে
তখনও অন্ধকারে গাইবে ক-জন গান।
সে থাকবে...................
ও থাকবে..................
তুমি থাকবে...............
তুই থাকবি..................
.........থাকবোনা আমি...........।
পদ্যবিতা
রবিবার, ৬ মার্চ, ২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



