পাতা ঝরে যায়...........হায়
এ মনের কোন ঘেষে বারে বার।
হবু বসন্তের কোল জুড়ে আজ পুরানো দিন।
হাতড়ে বেড়াতে চায় এ দুচোখ যেন
স্মৃতি-বীণার তার।
সময়ের ধূলোয় নিষ্পাপ কৈশোর হয় যেন বিলীন।
এ চোখ জুড়ে নামেনা আর নোনা নদীর বান
কত পথ হেঁটেছি মানব-মন বাঁকে বাঁকে।
দেখা হয় না কখনো তা অন্ধকারের কালো।
ধূসর ধূলোয় এ ধরণী আমার
অলস পড়ে থাকে।
কাঁচা বাঁশের বাঁশি আজ অন্ধকারের আলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



