আমাদের দেশের ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে রোগিদের ভেতরে সবসময় একটা সংশয়/সন্দেহ থেকে যায়। আজ পর্যন্ত দেখা অধিকাংশ প্রেসক্রিপশনই হায়ারোগ্লিফিক্স এর কাছাকাছি (ইন্টারনেট ঘেটে দেখলাম, সারা বিশ্বেই একই অবস্থা)।
ঘটনাটা কি? হয় আদতেই ডাক্তারদের হাতের লেখা খারাপ, নয়ত তাঁরা ইচ্ছে করেই জড়িয়ে পেঁচিয়ে প্রেসক্রিপশন লেখেন। এ ক্ষেত্রে দুটো সম্ভাবনাই আসলে বিপদজনক। ডাক্তারদের হাতের লেখা খারাপ হলে, কেন? মেডিকেল শিক্ষা ব্যবস্থায় কি হাতের লেখা বিষয়টাকে কোন কারণে গুরুত্বহীন করে ফেলা হয়েছে? আর ইচ্ছে করে জড়িয়ে পেঁচিয়ে লিখলে, উদ্দেশ্যটা মহৎ বলে মনে হয় না।
সবসময় ডিসপেনসারির এসিসটেন্ট যে সঠিক ঔষধটাই দিচ্ছে, আমি কিভাবে তা নিশ্চিত হব? শিক্ষিত হয়ে যে আমি প্রেসক্রাইব করা ঔষধের নাম পড়তে পারছি না, ডিসপেনসারির এসিসটেন্ট লোকটা যে সেটা ঠিকমত উদ্ধার করে সঠিক ঔষধ দিচ্ছে, তার নিশ্চয়তা কি? আমার ভেতরে খুতখুত ভাবটা থেকেই যায়।
গতকাল ধানমন্ডির এক নামকরা হাসপাতালের ততধিক নামকরা একজন ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে তাদেরই ডিসপেনসারিতে গিয়ে ঔষধ নিতে গেলে ডিসপেনসারি এসিসটেন্ট বললেন এই ঔষধটার কি, বুঝতে পারছিনা!! সাধু, সাধু, নিজেদের ডাক্তারের হাতের লেখাই বুঝতে পারছেন না, আর আমি তো কোন ছার!
সম্প্রতি ভারতে ডাক্তারদের প্রতি ক্যাপিটাল লেটারে প্রেসক্রিপশন লেখার ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে। আমাদের দেশে কি আরেকটু এগিয়ে কম্পিউটারে প্রেসক্রিপশন কম্পোজ করার নির্দেশনা জারি করা যেতে পারেন না?
ডাক্তার সাহেবরা মাইন্ডাইয়েন না, আপনার প্রেসক্রিপশন মানে আমার জীবন, আর আপনারা তো জানেনই- একটি দূর্ঘটনা, সারা জীবনের কান্না।

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




