somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার কলকাতা...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমার দৌড় কলকাতা পর্যন্ত! আরো দুরে যাওয়ার পরিকল্পনা নিয়ে ভারতে ঢুকলেও বিভিন্ন কারণে কলকাতায় এসে আটকে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয় আমার জন্য। তবে যতবারই আমি কলকাতায় আসি, ততবারই আগেরবারের চেয়ে বেশি হতাশ হয়ে পড়ি।

সীমান্ত এলাকার মানুষ হওয়ায় অনেক কম বয়স থেকেই এ শহরের সাথে পরিচয়। সে সময় কলকাতা ভ্রমণ শুধু নতুন জায়গা ঘোরার আনন্দেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই তুলনামূলকভাবে বিচার্য হয়ে দাড়িয়েছে। আর এখানটাতে এসেই আমার হতাশা বাড়তে থাকে। পুরনো মূল্যবোধ এবং অবকাঠামো অবিকৃত রেখে মূল উন্নয়নের জায়গাগুলোতে কলকাতা দিনে দিনে এতটা উন্নত হয়েছে যে নিজের বসবাস করা শহরটার সাথে তুলনা করলেই হেরে যাই প্রতিনিয়ত।

এমন নয় যে ভারতের অন্যান্য শহরগুলো কলকাতার মত উন্নত নয়; বরং সেগুলো আরো বেশি উন্নত। মুম্বাই বা দিল্লী হয়ত আর এক দশকের মধ্যেই পশ্চিমের মূল শহরগুলোর সাথে একই কাতারে চলে যাবে। কিন্তু, একই আবহাওয়া, একই ভাষা, একই গড়নের আমরা আর কলকাতার মানুষের মধ্যে কি বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে যে তারা শুধু এগুতেই থাকবে আর আমরা পেছাবো?

কলকাতার মানুষ, বিশেষ করে সেন্ট্রাল কলকাতার মানুষের কৃপণতা, অনুদারতা বা রূক্ষ ব্যবহার নিয়ে আলোচনা হতে পারে, তবে দেশের প্রতি তাদের প্রেম, পেশার প্রতি নিবেদন, এগুলো নিয়ে উচ্চ বাচ্য করার কোন সুযোগ নেই বলেই আমি মনে করি। আর এখানেই আমরা হেরে যাচ্ছি চরমভাবে। তাদের পরিকল্পনাগুলো হয় সুদুরপ্রসারী আর কার্যকর।


২০০৪ সালে আমাদের সদ্যনির্মিত খিলগাঁ ফ্লাইওভার নিয়ে আপ্লুত আমি কলকাতা শহরের বহু আগে প্রায় গ্রাম এলাকায় নির্মাণাধীন এক ফ্লাইওভার দেখে আমি তাচ্ছিল্যের হাসি হেসেছি ওদের নির্বুদ্ধিতা মনে করে, কিন্তু এখন দেখছি সেই ফ্লাইওভারের কার্যকারীতা। অন্যদিকে, এতদিন পর আমরা মগবাজার-মৌচাকের যে ফ্লাইওভার করছি, সে সম্পর্কে প্রথম আলোর রিপোর্টটা দেখুন!

গেল সপ্তাহে কলকাতায় ব্যস্ততম সময়ে আমি যেখানে নিউমার্কেট থেকে নিউ গড়িয়ায় আমি মাত্র ৩০ মিনিটে পৌঁছে গেছি, সেখানে গত রবিবার সকালে আব্দুল্লাপুর থেকে রামপুরা আসতে আমার পাক্কা চার ঘন্টা লেগেছে। গড়িয়ার মত নির্জন রাস্তায় আমি দেখলাম সিগনাল পড়ার সাথে সাথেই সব গাড়িই দাড়িয়ে যাচ্ছে; এমনকি মোটর বাইকগুলোও। নিয়ম ভঙ্গ না করার ক্ষেত্রে কলকাতাবাসীর সূচক ক্রমউর্দ্ধমূখী আর ঢাকাবাসী নিয়ম ভঙ্গ করার মধ্যেই বীরত্ব খুঁজে পায়।


আমি কলকাতা শহরের যেখানে যেখানে গিয়েছি, কোনখানেই রাস্তা খুড়াখুড়ি দেখিনি। কনস্ট্রাকশনের মচ্ছব দেখিনি। মূল কলকাতা শহরকে এখনও একটা নিপাট ইতিহাস বলেই মনে হয়। সেই পুরোন আমলের স্থাপনার সাথে নতুনকে জুড়ে দেওয়া হচ্ছে নিপুণভাবে। একটা শহরের মধ্যে এত বেশি গাছ, এত খোলা মাঠ, এমনকি স্বচ্ছ পানির পুকুর, দিঘীও রয়েছে।

আমি বাকরুদ্ধ হয়ে যাই। কষ্ট পাই। এই ব্যক্তিগত দুঃখগাঁথা ব্লগে প্রকাশের কিছু নয়; তবু কিঞ্চিত আশা, একদিন আমার দেশ, আমার শহরও এমন শৃঙ্খলাবদ্ধ হবে, সবুজ হবে। শুধু প্রদর্শনী নয়, সত্যিকারের দেশপ্রেমিক জনগণের পদচারণায় দীপ্ত হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×