আনি শূন্যতা ভালবাসি আর ও ভালবাসি রাতের আকাশ। তাই আজ ও আমার খুব ইচ্ছা করে পূর্ণিমার চাঁদের আলোয় নদীর পাড়ে বসে ভরা জোয়ারের পানিতে রাতের আকাশ দেখতে! কিন্তু আমার নিয়তি বড়ই নিষ্টুর, যখন পূর্ণিমা থাকে তখন নদীতে জোয়ার থাকে না,আর জোয়ার থাকলে আকাশে পূর্ণিমার চাদ থাকে না। কখন ও যদি দুইটা থাকে তখন আর রাতের আকাশ থাকে না! সব কিছু কেমন জানি অদ্ভুত মনে হয়। আচ্ছা তুমি কি আগামী পূর্ণিমার রাতে আমার পাশে থাকবে " আমার রাতের আকাশ " হয়ে? হিমেল কথা গুলো বলে শেষ করতেই পরিচালক - কাট বলে দাড়িয়ে যায়।
।
।
।
আমি জানি না সেদিন পূর্ণিমার আলো কিংবা ভরা জোয়ার থাকবে কিনা, কিন্তু আমি থাকব, কেবল মধ্য রাতের আকাশ হয়ে। তোমার হাতে হাত রেখে ল্যাম্পপোস্টের আলোয় ক্যান্টনমেন্টের পরিচ্ছন্ন ফুটপাত দিয়ে হেটে কাটিয়ে দিব পূর্ণ রজনী! এই বলে হাওয়া সংলাপ শেষ করে। পরিচালক পূর্বের ন্যায় কাট বলে সমাপ্ত করে দ্বিতীয় পর্বের শুটিং।
।
।
।
যৌবনে এরকম সংলাপ বলে অনেক সময় কাটিয়েছি,,,,,, আজ পড়ন্ত বেলায় এসে বড্ড বেশি রাতের আকাশ দেখতে ইচ্ছে হচ্ছে। ' রাতের আকাশ' তুমি কি আমাকে শুন্তে পাও? এখন আমি আর কোন নাটকের সংলাপ বলছি না, সত্যি আমি তোমাকে ভালবেসে ফেলেছি '' রাতের আকাশ"। তুমি কি পার না, এখন ও আমি যখন দিয়া বাড়ি লেকে রাস্তা দিয়ে একা একা হাটি তখন তোমার হাত টা আমার শুন্য হাতে পুড়ে দিতে?
।
।
।
আমার বয়স হয়েছে তবে এখন ও বিশ্বাস তুমি একদিন আসবেই। তাই নিয়ম মেনে বের হয়ে পড়ি নিস্তেজ রাতে,,,,,একা একা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




