পাখিরা পছন্দ করে: শস্যের শালদুধ। কাকতাড়ুয়া বসাও
আর টিনের একটা বাক্সকে লাঠি পেটা করতে করতে
গগণবিদারী আওয়াজ তোলো; কিছুই আসবে-যাবে না ওদের
ফসলের মাঠে, শস্যগুলোতে দুধ জমলে, কোনও দিকেই
তাকানোর সময় নেই পাখিদের। এইসব কথাবার্তার মধ্যে
যিনি এসে হাত ধরলেন আমাদের আর নিয়ে যেতে লাগলেন
পাহাড়-চূড়ায়, জানতাম, বড়ই ধূর্ত তিনি; শীর্ষ থেকে এক ধাক্কায়
ফেলে দেবেন সমতলে। জেনে-শুনেই, স্বেচ্ছায়,
আমরা সঙ্গী হলাম তার এবং তিনি সেটাই করলেন
যেটা ছিলো আমাদেরই পূর্ব-অনুমান; জানি,
আবারও কেউ না কেউ আসবে। তার সাথেও
আমরা পাহাড়েই যাবো, জেনে-শুনে, স্বেচ্ছায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



