বৃষ্টিঋতুতে চাইছি যে, তুমি আসো__
শুভ্রডানা গো, হাঁসের পালকে বোনা;
বর্ষণে ভেজো, সারাদিন জলে ভাসো,
সে-জল শেষে ঝেড়ে ফেলো, লক্ষ্ণীসোনা!
বৃষ্টিঋতুতে চাইছি সে-পুরনোকে
পুরানের পাখি এসো এই নিধূবনে
সজলসন্ধ্যা ভূলোকে যখন ঝোঁকে
তোমাকে চাইছি: দিবসসন্ধিক্ষণে;
বর্ষণে কাঁপে থরথর দেহ, মনও__
নবীনা ভূমি সদ্যস্নাতকে জাগা
সিক্ত দিবসে রাত্রির মতো ঘন
শুভ্রডানা গো, হাঁসের পালকে বোনা,
অন্তিমে যদি সাথীটিও রইলো না
অন্ধকারে তো আমি এক দুর্ভাগা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



