এজরা পাউন্ডের কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
।। প্রতিনিধি দল ।।
যাও, আমার সঙ্গীতগুলো, নিঃসঙ্গ আর অতৃপ্ত মানুষের কাছে,
স্নায়ুবিধ্বস্ত মানুষের কাছেও যাও, তাদের কাছে যাও যারা শৃঙ্খলিত
সমঝোতা-স্মারকে,
তাদের নিপীড়কদের উদ্দেশ্যে বয়ে নিয়ে যাও আমার ঘৃণা।
যাও প্রাণজুড়ানো জলের মহাঢেউ,
নিপীড়কদের প্রতি বয়ে নিয়ে যাও আমার ঘৃণা।
অবচেতন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হও,
কথা বলো অকল্পনীয় জুলুমের বিরুদ্ধে,
কথা বলো সমুদয় শৃঙ্খলের বিরুদ্ধে।
যাও ওইসব মধ্যবিত্তের কাছে যারা কর্মহীনতার হতাশায় মরছে,
শহরতলীর নারীদের কাছে যাও,
যাও গোপনে বিবাহিতদের কাছে,
তাদের কাছে যাও যাদের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া হয়েছে,
যারা দুর্ভাগ্যবশত গর্ভধারণ করেছে তাদের কাছে যাও,
যাও ক্রীতপত্নীদের কাছে,
সেই নারীর কাছে যাও যার সম্পত্তিকে হস্তান্তর-অযোগ্য করা হয়েছে।
তাদের কাছে যাও যাদের রয়েছে সুকুমার বাসনাদি,
ওইসব মানুষের কাছে যাও যাদের চারুবাসনাকে ব্যর্থ করা হয়েছে,
অনুজ্জ্বল পৃথিবীতে বিধ্বংসী রোগের মতো ছড়িয়ে পড়ো,
তোমার তীক্ষ্ণধার নিয়ে এসবের বিপক্ষে এগিয়ে যাও,
সবল ও টানটান করো সূক্ষ্ণ তারগুলো,
শ্যাওলাজমা আর মেরুদণ্ডগুলোকে বলীয়ান করো আত্মবলে,
বন্ধুর মতো যাও,
মুক্ত-আলোচনার উপলক্ষরূপে যাও,
উৎসুক হও নব্য অশুভ আর নতুন শুভর অনুসন্ধানে,
সর্ববিধ জুলুমের প্রতিপক্ষে দাঁড়াও।
তাদের কাছে যাও মধ্যবয়সের ভারে জবুথবু যারা,
তাদের কাছে যাও যারা বীতস্পৃহ।
যাও,
ওইসব তারুণ্যের কাছে, পারিবারিকভাবে শ্বাসরোধ করা হয়েছে যাদের,
আহ কী কুৎসিৎ এইসব ব্যাপার
তিন প্রজন্মকে দেখতে হচ্ছে একই ঘরে সমবেত!
প্রাচীন বৃক্ষে অঙ্কুর গজানোর মতো এটা
আর তেমন এক বৃক্ষে যার কিছু কিছু ডাল পচে-খসে পড়ছে।
বেরিয়ে পড়ো আর উচ্চকিত করো প্রকাশ্য দ্বিমত,
রক্তের এই শর্করাশৃঙ্খলকে রুখে দাঁড়াও।
রুখে দাঁড়াও যাবতীয় কুক্ষিগতকরণের বিরুদ্ধে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?
কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।
একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।