কুয়াশার মতো নয়, আজ তবু মনে হচ্ছে:
পৃথিবীর সমস্ত কুয়াশা এসে জড়ো হলো
এইখানে। তুষারপাতের ছলে, আমাদের নিউরনে
সন্ধ্যা নেমে এলো দুপুরেরও আগে; এতো লাল
শিশির জমেছে কেন কুচিকুচি পাথরের ত্বকে?
বিস্মৃত বাতাসে ভেসে স্বরতন্ত্রী ফেটে যাচ্ছে,
পাখিদের ফিসফাস বন্ধ হলো। মৌ-প্রজাপতিগণ
মাইকে দাঁড়িয়ে বলছে, ''ভাইসব, তিনি কিন্তু
আসলেই তিনি''। অামাদের হাসির ভেতরে আজ
অভিমান গিরিতূল্য নয়, বরং সামান্য জেদ।
মৃত পাষাণের বুকে গুনগুন বেজে উঠছে:
স্মৃতিমাত্র তুমি। এতো লাল প্রজ্ঞা কেন ঝরে পড়ছে
কাগজে কাগজে? বহু সন অতীতে নিহত, আজ তবে,
ফেরার টিকিট হাতে, তুমি বুঝি প্রস্তুত? কাল ভোরে,
রাজহাঁস যখন ভাদাল ঘাসে ঠোক দেবে, পুনরায়,
মাঠের নীরবে শুয়ে আমরা দুজনে কি গল্প হতে পারি?
আলোচিত ব্লগ
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।