দেহে দেহে মরে যাচ্ছে মন
স্পর্শাঙ্গে স্মৃতি জাগে__
নিসঃঙ্গ রাত্রির তলদেশে
অামার হাতের মুঠো, ঠোঁট, জিহ্বা...
স্মৃতিকাতরতাময়, জেগে ওঠে,
তোমার সমস্ত ছুঁতে চায়__
যে-কোনও মুহূর্তে ফিরে এসো
দেহে দেহে মরে যাচ্ছে মন__
তবু আজ
দেহের জমিনে করো মমতার চাষ!
মমতা-উদ্ভিদশীর্ষে ফুটুক শস্যের ফুল
দুজনেই তাকে ডাকি:
’একবিংশ শতাব্দীর মন’
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



