somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুশ পেলমেনি

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন আগে একটা অন্যরকম রেসিপি পেয়েছিলাম,অব্যশই ভিন দেশী।আজ পুরনো কাগজ ঘাটতে গিয়ে পেয়ে গেলাম :) ৭/৮ বছর আগে যত্ন করে রেখে দিয়েছিলাম,তেমনি আছে,শুধু কাগজটা একটু মিইয়ে গেছে।রেসিপি টা ছিল অসমাপ্ত,সংক্ষেপে লিখা ছিল,সেভাবেই টুকে রেখেছিলাম।কখনও ট্রাই করা হয়নি,কাজেই নিজ দায়িত্বে B-)

রুশ পেলমেনি রেসিপি -

উপকরন : ময়দা,ডিম ১টা,লবন,পানি
কিমার জন্য উপকরণ : মাসরুম,সেদ্ধ আলু,অলিভ অয়েল,পেঁয়াজ,হলুদ,মরিচ,লবন,মাংস (ছোট ছোট পাতলা স্লাইস করে কাটা )।

সাজাবার জন্য : টমেটো এবং লেবু(স্লাইস করে কাটা),ধনেপাতা।

প্রথমে কিমা তৈরি করে নিন (কেমনে কিমা করে সেটা বলা নাই),কি আর করা B-))

ছাঁকা ময়দা একটি বাটিতে টিবি করুন,তার মাঝখানে একটা গর্ত করুন,তাতে ঢালুন একটু পানি,পরিমান মত,ডিম যোগ করুন,একটু লবন আর শক্তভাবে মাখুন।মাখা হয়ে গেলে তা একটা পাত্রে রেখে,ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন প্রায় এক ঘন্টা।তারপর খুব পাতলা করে বেলে একটা গেলাস দিয়ে চক্রাকার চাকতি কেটে নিন।প্রত্যেক চাকতির মাঝখানে কিমার পুর দিয়ে পাশগুলো চেপে বন্ধ করে দিন। তৈরি করা পেলমেনি গুলো একটা বোর্ডের উপর রাখুন,উপর থেকে ময়দা ছড়িয়ে দিন,আর তারপর রেফ্রিজারেটারে ঢুকিয়ে দিন।

……..রেসিপি তো শেষ হল,কিন্ত একটা অমীমাংসিত রহস্য সেই প্রথম দিন থেকেই ছিল,সেটা হচ্ছে কাঁচা ময়দা,ডিম কিভাবে আগুন ছাড়া রান্না হবে? এই রেসিপি ভুল হবার কোন সম্ভাবনা নাই,কারন পেপার কাটিং দেখেই লিখছি।

যাই হোক যেহেতু এটা রুশ রান্না, তাই সব সময় এটা আমার কাছে আদরনীয় হয়েই থাকবে সব সময়,হোক অমীমাংসিত-অসমাপ্ত ।আর ‘পেলমেনি’ শব্দটাও শুনতে খুব মিষ্টি লাগে।

ছোট বেলায় রুশ সাহিত্যে ডুবে থাকতাম;বরিস,পাভেল করচাগিন ওদের মত হতে খুব ইচ্ছা করত।বৃষ্টির রাতে,কিছুটা আনন্দ,কষ্ট মেশান অনুভূতি,বলে বোঝান যাবেনা এবং আম্মুর চোখ ফাঁকি দিয়ে,চুরি করে রাত ভোর করে বই পড়ার মজাই ছিল আলাদা।

তখন ঢাকার বাইরে রুশ বই গুলো খুব একটা কিনতে পাওয়া যেতনা,দূর্লভ ই ছিল বলতে গেলে,পাবলিক লাইব্রেরিতে যেকটা বই ছিল সব পড়ে ফেলেছিলাম।ঢাকায় এলে বই কেনা হত,বই মেলা আর নীলক্ষেত,ছোট কাকার হাত ধরে।সেই বই গুলো এখনও আছে,একটাও হারায়নি।তখন টাকাও থাকত না,কয়েকটা বই কিনতেই টাকা শেষ হয়ে যেত,ফেরার পথে শুধু মনের মাঝে ঘুরপাক খেত ইশ আর কটা বই যদি কিনতে পারতাম।এখন বই গুলো আর আগের মত এত পাওয়া যায়না,শুধু দুই একটা,একই বই ঘুরে ফিরে দেখি।

…..একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম,পেলমেনি মানে কি জানিনা, শেরজা তপন ভাই হয়ত বলতে পারবে,উনি অনেক দিন রাশিয়ায় ছিলেন।

বোনাস……

Russian Food & Cuisine - Soups & Recipes
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৫
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×