২ কোটি পরিবারকে ৩০ হাজার কোটি টাকা নগদ প্রণোদনার প্রস্তাব সিপিডির
--------------------------------------------------------------------
১) নগদ টাকা দিলে সেই টাকা কার হাতে যাবে এবং কিভাবে খরচ হবে - এই বিষয়ে কিছু অনিশ্চয়তা আছে। দেখাগেল পরিবারের কর্তা গান্জাখোর, টাকা পেয়ে গান্জা খেয়ে নষ্ট করবে, বাচ্চারা না খেয়ে থাকবে। এর থেকে নগদ রেশন দেয়া যেতে পারে, ফলে গান্জা খাওয়ার চান্স কম থাকবে।
২) নগদ টাকা বিতরণের খবর শুনে আমাদের সুযোগ সন্ধানী ব্যবসায়িরা খাবারের দাম বাড়িয়ে দিতে পারে, ফলে নগদ টাকার অধিকাংশ সুবিধা ভোগী হয়ে যাবে ব্যবসায়ি সিন্ডিকেট। রেশন দিলে বাজারে খাবারের চাহিদা কমে যাবে, ফলে আলগা দাম কমবে এবং ওভারঅল মানুষ উপকৃত হবে।
৩) ফ্রি-চিকিৎসা সেবা এবং ঔষধের আওতা অনেক বৃদ্ধি করা যেতে পারে, এতে গলাকাটা ক্লিনিকের দৌরাত্ম কমবে।
৪) নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম রেখে বিলাস দ্রব্যের উপর অতিরিক্ত ট্যাক্স বসানো যেতে পারে (বিড়ি এবং পাগলা পানি খোরদের দুঃসময় আরম্ভ হবে)
৫) লঘু অপরাধের শাস্তি হিসাবে সামাজিক সার্ভিস বাধ্যতা মূলক করা যেতে পারে, এতে খুচরা অপরাধ এবং আইন না মানার প্রবনতা কমবে। সুফল পারে সবাই।
৬) পরিক্ষা বিহীন শিক্ষা পদ্ধতি চালু করা যেতে পারে। এতে স্কুলের চিটাররা.... থুক্কু টিচাররা প্রাইভেট টিউশনির নামে গলা কাটার সুযোগ পাবে না।
৭) প্রত্যেক বাড়ির ছাদে এবং পতিত জমিতে ফসল+ শাক সবজী + ফল/ফুল উৎপাদন বাধ্যতামূলক করা যেতে পারে।
এবং
৮) চাঁদগাজী সাহেবকে আহবায়ক করে PCESRC (পোষ্ট করোনা ইকনমিক এন্ড সোস্যাল রিফর্ম কমিটি) গঠন করা যেতে পারে, এতে দেশ ও জাতির দুইটা লাভ হবে:
ক) চাঁদগাজী সাহেবের যেসব আইডিয়া এতদিন ব্লগের পাতায় পাতায় বন্দি ছিল, ব্লগবাসি... থুক্কু দেশবাসি তার বাস্তবায়ন দেখতে পারবে
খ) চাঁদগাজী সাহেব আসলে কি জিনিস তা সামুর বাইরেও দেশের সবাই...........হে হে হে...
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




