সৌদি শাহ্জাদার সোনার তৈরি রাজকীয় বিমান নিয়ে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। আল-ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজের নিজস্ব বিমানের ভেতরের শতকরা ৭০ ভাগ সোনা দিয়ে তৈরি। সম্প্রতি রাজকীয় ওই বিমানটির ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে দেশটিতে ব্যাপক প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে এর বিরুদ্ধে কঠোর সমালোচনাও করা হচ্ছে।ইন্টারনেটের বিভিন্ন সাইটে প্রকাশিত
এ ছবি সৌদি রাজপরিবারের মাত্রাতিরিক্ত ভোগ-বিলাস ও সম্পদ অপচয়ের একটি মাত্র দৃষ্টান্ত। ফেসবুক ওটুইটারের মতো বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক ও ইন্টারনেট সাইটে সৌদি নাগরিকরা এ ধরনের বিমান ব্যবহারকে ধর্মীয় দৃষ্টিতে হারাম বা অবৈধ বলে উল্লেখ করেছেন।বিশ্বের অন্য দেশের কথা বাদ দিলেও সৌদি আরবেই বহু দরিদ্র মানুষ রয়েছেন এবং দেশটির অনেক দরিদ্র শিশু অপুষ্টির শিকার। সৌদি রাজপরিবারের সদস্যরা সম্পদ,
প্রাচুর্য, বিলাসিতা, অপচয় ও আরাম-আয়েশে নিমজ্জিত হলেও দেশটির ২ কোটি ২০ লাখ জনগণের শতকরা ২২ ভাগ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেছেন বলে সৌদি প্রতিবাদীরা ইন্টারনেটের মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন।সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সে দেশের শীর্ষস্থানীয় ধনকুবেরদের মধ্যে অন্যতম এবং সর্ব-সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে তালাল পঞ্চম স্থানে রয়েছেন।
বিশ্বের অনেক দেশে তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এখন নতুন করে সোনার বিমান নিয়ে শুরু হলো সমালোচনা।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।