লোকশিল্প বা মৃৎ শিল্পের কারিগর ই মাটির মতো কবিতা লিখবে এমন তো নয়। কারন তারা মাটির খুব একটা বাছ বিচার করে না, কিছু গড়তে পারার মতো হলেই হলো। কবিতা কি তেমন? যেমন চোখ বন্ধ করলেই অন্ধকার হয় সাময়িক, সে অন্ধকারও আজকাল কেউ কেউ উল্টে নেয়, ঘরছাড়া হয় ফেলে রেখে যায় চেনা বিছানা, ভোর সাড়ে তিনটের দিকে বিষ ঠান্ডা জলে চান করে, সাইকেলে পেডাল মেরে চলে যায় ইশটিশানে, যেখানে ভেজা তেরপল ঝুলে থাকে লরির ওপর। ঢেকে রাখা শষ্য ত্রিভুজ, এমনটিও ত্রিভুজ প্রেমের মানুষ হয় আর বেড়ে যায় নাগরিক খোঁজাখুজি যেন অতল ফেসবুকের উপাখ্যান। তেমন করে কি তবে কবিতার মতো তোমার মুখের হাসিও বদলে যায় রোজ? তবে যে লিখতে বসে আবিষ্কার করি মাটির কবিতা ছেড়ে গেছে, মাটির রস শুষে নিয়েছে শিকড়, ছিবড়ে আমি পড়ে আছি অবহেলায় পথের ধুল। কবিতারা আজ বাস করে অন্য গ্রাম-শহরে, বাসস্ট্যান্ডের সংলগ্ন বাজারে অথবা ডাক্তারখানার কাঠের বেঞ্চিতে, ঝিমানো ভর সন্ধ্যাবেলায় শাখের উলু ধ্বনিতে..... আমি তবে কোথায়? এখনও রুগ্ন দিনের অসতর্কে গুমরে ওঠে ঝড়, শব্দের মাঝে যা বলা আজ নিষেধ, সেকথার হয়ে রইলাম সওদাগর, ভাটির ভাসান মাঝি।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।