somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবির প্রতারনা...মানুষের মাঝে তোলপাড়

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসি নারীদের প্রমের ফাদে জড়িয়ে প্রতারনার অভিযোগ কয়েকজন বাংলাদেশের তথাকথিত কবির বিরুদ্ধে। http://www.notundesh.comএর প্রতিবেদন পড়ে আমি যে একাই আলোড়িত নই....আরো অনেকে আলোড়িত তার প্রমাণ পেলাম ....বন্ধুরা শেয়ার করছি ...


নতুনদেশের রিপোর্ট নিয়ে তোলপাড়

নতুনদেশ রিপোর্ট
টরন্টোর জনপ্রিয় অনলাইন বাংলা পত্রিকা নতুনদেশ ডটকমের গত সংখ্যায় প্রকাশিত ‘কবির প্রতারনার ফাঁদে প্রবাসী নারী’ শীর্ষক রিপোর্টটি নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বুধবার মধ্যরাতে পত্রিকাটি অপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক পাঠক ফেসবুকে রিপোর্টটির প্রশংসা করে নানা মন্তব্য পোষ্ট করতে শুরু করেন। তারা রিপোর্টটির ব্যাপক প্রশংসা করে প্রতারকচক্রের নামধাম প্রকাশ করে তাদের মুখোশ উন্মাচিত করার আহ্বান জানান।
একদিন পর ঢাকার অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক মানবজমিন নতুনদেশের বরাতে রিপোর্টটি হুবহু প্রকাশ করলে বেশি সংখ্যক পাঠকের কাছে খবরটি পৌঁছে যায়।

বিশ্বের বিভিন্নস্থান পাঠকরা ইমেইলে, ফোন করে ফেসবুকে অভিনব এই প্রতারনার খবর ফাঁস করে দেওয়ার জন্যে নতুনদেশ এবং সংশ্লিষ্ট প্রতিবেদক সেরীন ফেরদৌসকে ধন্যবাদ জানান। তারা মন্তব্য করেন, এই রিপোর্টটি আরো অনেক নারীকে প্রতারকচক্র সম্পর্কে সচেতন করে তাদের বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিলো। প্রত্যেকেরই দাবি প্রতারকচক্রের নামধাম প্রকাশ করা। তারা বলেন, মানুষের অনুভুতি নিয়ে যারা প্রতারনা করে তাদের মুখোশ উন্মোচিত হওয়া উচিৎ।
অনেকে আবার ঘটনাটিকে পরকীয়া প্রেম হিসেবে অভিহিত করে ঘটনায় সম্পৃক্ত মেয়েদের মুখোশ উন্মোচিত করে দেওয়ারও পরামর্শ দেন। তারা বলেন, কবি নামধারীরা যেমন কবিতায় প্রলুব্দ করে প্রতারনা করেছে, এই সব নারীরাও পরকীয় প্রেমে জড়িয়ে স্বামীর পকেট মেরে টাকা পাঠিয়ে স্বামী,সংসারের সঙ্গে প্রতারনা করেছে। তাদেরও শাস্তি হওয়া উচিৎ।

এদিকে ব্যাপক পাঠক প্রতিক্রিয়ার মুখে ঢাকার কবি নামধারী পাঁচ প্রতারক ঘাপটি মেরে গেলেও তাদের পক্ষে একটি মহল নতুনদেশের খবরের বিরুদ্ধে ফেইসবুকে নানা নোংরা ভাষা ব্যবহার করে অপপ্রচার শুরু করে। এই অপপ্রচারকারীদের প্রোফাইল ঘেটে প্রতারকচক্রের কারো কারো সঙ্গে এদের ঘনিষ্ঠ ছবি দেখা গেছে। অবশ্য প্রতারকদের কয়েকজন নতুনদেশের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরপরই ফেসবুকের প্রোফাইল থেকে নিজেদের ছবি সরিয়ে ফেলেছে।
তবে প্রবাসের কোনো পত্রিকায় প্রকাশিত খবর নিয়ে দেশে বিদেশে এমন তোলপাড় হওয়ার ঘটনা বিরল বলে অনেকে মন্তব্য করেছেন। নতুনদেশ কর্তৃপক্ষ পাঠকদের স্বতস্ফূর্ত এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×