somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহূর্তেই পানিতে গায়েব

১১ ই অক্টোবর, ২০১০ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুহূর্তেই পানিতে গায়েব: ঘটনার প্রত্যক্ষদর্শী আমিন বাজারের রশীদ মোটর ওয়ার্কশপের মিস্ত্রি আক্তার হোসেন জানান, তিনি সাভার থেকে আমিন বাজার যাওয়ার পথে ওই বাসটিকে পড়ে যেতে দেখেন। এ সময় দ্রুতগতিতে আরেকটি বাসকে অতিক্রম করার চেষ্টা করছিল বাসটি। তখন বিকট শব্দ শোনা যায়।
আক্তার হোসেন বলেন, ‘কী যেন ফাটার শব্দ হইলো, মনে হয় চাকা। তারপর বাসটা যেন উইড়া গিয়া পানিতে পড়লো। আমি দৌড়ায়া পানিতে তাকাইয়া দেহি পানির মইদ্দে কিচ্ছু নাই। বাস এক্কেরে গায়েব।’ এ সময় তিনি দুই নারী ও চার পুরুষকে সাঁতরে তীরে উঠতে দেখেন। এঁদের একজন পরে মারা যান।
ঘটনাস্থলের অদূরেই আমিন বাজার এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনরত কনস্টেবল আমির হোসেন জানান, দ্রুতই তিনি ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি শুনেছেন, বাসটি আরেকটি বাসকে অতিক্রম করার সময় পানিতে ছিটকে পড়ে।
প্রত্যক্ষদর্শী আনসার ভিডিপির ইউনিয়ন লিডার আনিসুর রহমান জানান, তিনি তখন রাস্তার উল্টো দিক দিয়ে হাঁটছিলেন। বাসটি দ্রুতগতিতে এসে রীতিমতো উড়ে গিয়ে পানিতে পড়ে। তাঁর ভাষায়, ‘এক্কেরে অলৌকিক। বাসটা যেন পঙ্খীরাজের মতো উইড়া পানিতে ডাইভ দিল।’
হইচই, ভিড়: দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, কিন্তু কেউ উদ্ধার হয় না। ঘটনাস্থলে বাড়তে থাকে কৌতূহলী মানুষের ভিড়। ভিড়ের কারণে মহাসড়ক সচল রাখতে পুলিশ-র্যাবকে বেগ পেতে হয়। এক সারিতে ধীরে ধীরে চলছিল গাড়িগুলো।
উদ্ধার অভিযানে ঢিলেমি করা হচ্ছে, অভিযোগ করে ক্ষুব্ধ হয়ে ওঠে দাঁড়িয়ে থাকা মানুষগুলো। তারা চিত্কার-হইচই করতে থাকে। একপর্যায়ে র্যাব-পুলিশ মৃদু লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।
বিকেলে ঘটনাস্থলে আসতে থাকে নিখোঁজদের স্বজনেরা। অনেকে নদের পাড়ে বসে কাঁদতে থাকে। কেউ কেউ নিজেরাই নৌকায় করে পানিতে নেমে খুঁজতে শুরু করে প্রিয়জনকে।

এতগুলা মানুষ ২দিন হলো উদ্ধার হলোনা খুব কষ্টদায়ক ব্যাপারটা.........
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×