ফরিদপুরের মধুখালীতে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এবার এক স্কুলছাত্রীর মাকে মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পশ্চিম গাড়াখালী এলাকার ফুড গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। নিহত হওয়া মায়ের নাম চাঁপা রানী ভৌমিক (৪৮)। তিনি মধুখালী চিনিকলের বাণিজ্যিক বিভাগের টাইপিস্ট কাম ক্লার্ক ছিলেন।
এ ব্যাপারে চম্পার ভাই অরুণ কুমার ভৌমিক বাদী হয়ে মধুখালী উপজেলার বাজার এলাকার দেবাশীষ সাহা ওরফে রনিকে (২২) আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ মোটরসাইকেলটি আটক করলেও রনিকে গ্রেপ্তার করতে পারেনি।
হত্যার প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মধুখালী। স্কুল কলেজের ছাত্রছাত্রী, চিনিকলের শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। একই সঙ্গে হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মধুখালী বাজারের মদের ব্যবসায়ী রতন সাহার বখাটে ছেলে দেবাশীষ সাহা রনি ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মচারী চাঁপা রানী ভৌমিকের দুই জময মেয়ে দশম শ্রেণীর ছাত্রী হীরা ও মুক্তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। বাধা দিলে তারা এক মেয়েকে অপহরণ করার হুমকি দিত। সম্প্রতি রনির উত্ত্যক্তের ঘটনা মারাত্মক হওয়ায় চাঁপা রানী বিষয়টি মধুখালী উপজেলার চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম ও চিনিকল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের জানান। তাঁরা রনি ও তার পিতাকে ধমক দিয়ে শাসন করলে বখাটে রনি আরও ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন সময় ওই পরিবারকে হুমকি দেয়।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁপা রানী ভৌমিক তাঁর স্বামী স্বপন বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রতিবেশী হারান চন্দ্র সরকারের মেয়েকে বিদায় জানাতে মধুখালী রেল গেটে আসেন। বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়া হয়। এতে চাঁপা রানী গুরুতর আহত হন। তাঁকে প্রথমে মধুখালী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
আজ বিকেল চারটায় নিজ বাড়ির উঠোনে চাঁপা রানীকে সমাহিত করা হয়েছে।
এদিকে চিনিকল শ্রমিক ইউনিয়ন চাঁপা রানীর হত্যার প্রতিবাদে তিন দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, হত্যা মামলা নেওয়া হয়েছে। ইভ টিজিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমাকে জানানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাবে।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির জানান, ইভ টিজিংয়ের ব্যাপারে আগে আমাকে জানানো হয়নি বা সাধারণ ডায়েরিও করেনি। তবে ওই পরিবারের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ইভ টিজিংয়ের বিষয়টি জানিয়েছিলেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। দুর্ঘটনার মামলা না নিয়ে হত্যা মামলা নেওয়া হয়েছে।
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এবার ফরিদপুরে প্রাণ গেল এক মায়ের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।