টিভি চ্যানেলে কাজ করা এখন সবচেয়ে আকর্ষনীয় । বাংলাদেশে ২০ এর ও অধিক বেসরকারী টিভি চ্যানেল আরো কিছু রয়েছে সস্প্রচারের অপেক্ষায় ।
এ সবগুলো টিভি চ্যানেলে দক্ষ ভিডিও এডিটরদের সুযোগ রয়েছে কাজের কিন্তু টিভি চ্যানেল যে ভাবে বাড়ছে, সে তুলনায় বাড়ছেনা এডিটর । যখনি নতুন একটি টিভি চ্যানেল চালু হচ্ছে পুরোনো চ্যানেলের এডিটরদের বেশী বেতন দিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই খালি হচ্ছে এ পদ।
চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান) দের ধারন করা ভিডিও গুলো কেটেছেটে দৃশ্যের পর দৃশ সাজিয়ে অনুষ্ঠান ও সংবাদকে দর্শকদের দেখার উপযোগী করে তোলাই ভিডিও এডিটরের কাজ আর এসব অনুষ্ঠান ও সংবাদ ২৪ ঘন্টা প্রচার করে টিভি চ্যানেল।
এছাড়া যেসব অনুষ্ঠান, বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারিত হয় সেগুলো বিভিন্ন প্রযোজনা সংস্থা আছে তারাও নির্মান করে থাকে সেখানেও কাজ করবার সুযোগ রয়েছে, এজন্য এডিটিং জানা ছেলে মেয়েরা টেলিভিশন ছাড়াও এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়ে যাচ্ছে খুব সহজেই।
অন্য যে কোন পেশার থেকে এ পেশা সম্মানজনক ও বেতন অনেক ভাল তবে বেতনের অংকটা নির্ভর করে দক্ষতার উপর ভিত্তি করে। টেলিভিশন চ্যানেলগুলো একজন ভালমানের ভিডিও এডিটরকে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে, তবে সঠিক প্রশিক্ষন নিয়ে যারা এ পেশায় আসতে চাই প্রাথমিক ভাবে তাদের বেতন ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে এরপর যারযার যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। এখানে সিফ্টিং ডিউটি টাইম ৮ ঘন্টা তাই সৃজনশীল যে কেউ চাইলে চাকরির
পাশাপশি পার্টটাইম হিসাবে কাজ করতে পারবে।
আমি নিজেও গত ১০ বছর যাবৎ এ পেশায় কাজ করছি, রয়েছে বিভিন্ন টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা। একটা চ্যানেলে তিন ধরনের ক্যাটাগরিতে ভিডিও এডিটর নেওয়া হয় ১.সিনিয়র ভিডিও এডিটর ২.ভিডিও এডিটর ৩.নতুন যারা আসতে চাই ফ্রেশার বা শিক্ষানবীশ সেখানে শিক্ষানবীশ নিয়োগ দেওয়া হয় ২০জনের মত। আর সেজন্য দরকার নতুন নতুন ভিডিও এডিটর।
ভিডিও এডিটর হিসাবে ক্যারিয়ার গড়তে হলে ডিগ্রী পাস অথবা ন্যুনতম এইচএসসি পাস হতে হবে। আমাদের দেশে বড় ধরনের কোন ইন্সটিটিউট নাই শেখার জন্য তবে কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে সেখানে ২থেকে ৩ মাসের কোর্স করে কাজ শুরু করতে পারবেন, শেখার জন্য চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ([email protected] )
প্রচুর সম্ভাবনাময় এ পেশায় যাতে দক্ষ জনবল তৈরী হয় সেজন্য আমার এ লেখা। ভিডিও এডিটিং এ নিজের ক্যারিয়ার গড়ুন, ছড়িয়ে দিন আপনার সৃজনশীলতা টেলিভিশনের পর্দায়।
ভিডিও এডিটিং একটি সৃজনশীল এবং সম্মানজনক পেশা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।