somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পীর সাহেব

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পীর শব্দটি শুনলে সবাই একটু নরেচরে বসেন। আবার একদল এই শব্দটিতে এলার্জির দোহাই দিয়ে নাক সিটকাবে। অনেকের চোখে ভেসে উঠবে, লাল কাপড় পরিহিত কোন ব্যক্তি যার আশে পাশে পুরুষ মহিলা একত্রে বসে গানবাদ্য করছে, নেশা করছে। মনে পরে সিলেবাসের হুযূর ক্বিবলা বা লালসালু গল্পের কথা। এইসব কুচিন্তার জন্য অবশ্য এই শব্দটি ফার্সি শব্দ অভিধান থেকে বাদ যাবে না। শব্দটির বাংলা অর্থ শিক্ষক, ইংরেজী টিচার।
মূলত যিনি দ্বীন ইসলামের প্রকৃত জ্ঞানের (ইলমে শরীয়ত ও ইলমে মারিফত) শিক্ষা দেন, উনাকে বলা হয় পীর সাহেব।
এই শব্দটিতে বর্তমানে এলার্জির কারণ দুইটি-
১) সম্রাজ্যবাদী, যারা সারাবিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করে, তারা চায় মুসলমানরা প্রকৃত জ্ঞান থেকে দূরে থাকুক
২) একদল ইসলামী নামধারী মাওলানা,যারা চায় না মুসলমানরা প্রকৃত শিক্ষা লাভ করুক, তাহলে ইসলাম নিয়ে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে।
এই দলগুলো বিভিন্ন যুক্তি দেখিয়ে পীর সাহেব থেকে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করে। যেমন:
“পীর বলে কিছু নেই, কুরআন-হাদীস পড়লেই হয়”
আমি একটা বিষয়ে শতভাগ বিশ্বাসী,
আজ যদি বলা হয়, বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আবার এসেছেন, তবে অবশ্যই সাবা বিশ্বের সমস্ত মুসলমান তো অবশ্যই অনেক বিধর্মী উনার সাক্ষতে যাবেন। এটাই স্বাভাবিক।
কিন্তু উনার নাম মুবারকের পূর্বে কিন্তু পীর সাহেব শব্দটি রয়ে গেছে। তার মানে পীর সাহেব শব্দটি হটাৎ উড়ে জুড়ে বসে নাই। এই শব্দটি স্বাভাবিক।
মুসলমানরা প্রকৃত জ্ঞানের অভাবে এই কথাগুলো বলে।
যেমন: আজমেরি শরীফে শায়িত হযরত খাজা মঈনুদ্দিন চীশতী রহমতুল্লাহি একজন পীর সাহেব, ফুরফুরাহ শরীফ এর পীর সাহেব হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি একজন পীর সাহেব, ঢাকার কমলাপুরে আছেন, হযরত পীর জঙ্গি রহমতুল্লাহি।
এই রকম লক্ষ কোটি উদাহরণ রয়েছে।
বর্তমান সময়েও পীর সাহেব আসবেন, ওলী আল্লাহ আসবেন এটি হাদীস শরীফ এরই কথা।
ভাই! বাজারে মাল কিনতে গেলে ভাল মালের সাথে ভেজাল মালও থাকে, তাইতো আমরা দুই টাকার মাল কিনতে গিয়েও আমরা বহু যাচাই বাছাই করেই কিনি। তাহলে বর্তমানেও হক্ব পীর সাহেবের সাথে ভন্ড পীরও থাকতে পারে। সেক্ষেত্রেও পীর সাহেব উনাকে কুরআন শরীফ হাদীস শরীফ দ্বারা যাচাই বাছাই করতে হবে।
............................
আজ পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহম, হযরত বড় পীর আব্দুল ক্বাদির জিলানি রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিদায়ের দিন। (হিজরী সনে রাত আগে আসায় ১১ই মাহে রবিউছ ছানী শরীফ এবং ইংরেজী ৫ই মার্চ, ২০১২)।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×