somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'রোহিঙ্গাদের ঢুকতে দিন'

২০ শে জুন, ২০১২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সংস্থাটির সদর দফতরের এক বিবৃতি দিয়েছে ও মানবাধিকার সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে। জাতিসংঘ বলছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী পেরিয়ে আসাদের ঢুকতে না দেওয়ায় অজস্র নারী-শিশু ও আহত ব্যক্তিদের নিয়ে তাদের নৌকাগুলো এখন সমুদ্রে ভাসছে।

জেনেভায় ইউএনএইচসিআরের সদর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতায় প্রাণ হারিয়েছে বেশ কিছু মানুষ। জাতিসংঘের যে দল ওই এলাকায় পরিদর্শন করেছে তারা এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালানোর প্রমাণ পেয়েছেন, দেখেছেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু শরণার্থী সীমান্তের নাফ নদী পেরিয়ে উল্টোদিকে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে যেহেতু তাদের ঢুকতে দেওয়া হয়নি তাই অজস্র নারী-শিশু ও আহত ব্যক্তিদের নিয়ে তাদের নৌকাগুলো এখন সমুদ্রে ভাসছে। তাদের কাছে খাবারদাবার, পানীয় জল বা ওষুধপত্র কিছুই নেই। বলা হয়েছে, জাতিসংঘ জানে একই ধরনের সংঘর্ষের জেরে পালিয়ে আসা বহু শরণার্থীকে এর আগে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল এবং এখনো প্রায় ৩০ হাজার রোহিঙ্গা বসবাস করছেন। কিন্তু তার পরেও যারা এখন পালিয়ে আসছেন তারা মরিয়া হয়ে প্রাণ বাঁচাতেই আসছেন। ফলে সহমর্মিতা ও সহানুভূতির দীর্ঘ ইতিহাস থাকা বাংলাদেশ তাদের এই মানবিক সংকটে সাড়া দিবে বলে আহ্বান সংস্থাটির। অপরদিকে, নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে বলেছে, আরাকান রাজ্যে জাতিগত সংঘাতে যখন জীবন সংকটাপন্ন, সে মুহূর্তে সীমান্ত বন্ধ রাখার মধ্যদিয়ে বাংলাদেশ মানবাধিকার রক্ষায় তার অঙ্গীকার লঙ্ঘন করছে। জীবন বাঁচাতে পালিয়ে আসা লোকজনকে সুরক্ষার স্বার্থে সীমান্ত অবারিত রাখার ব্যাপারে বাংলাদেশের বাধ্যবাধকতা রয়েছে। আমরা বুঝতে পারছি, এ পরিস্থিতি আপনার দেশের জন্য এক অপ্রত্যাশিত বোঝা চাপিয়ে দিচ্ছে। তবে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত রাখুন। এ মুহূর্তে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। সীমান্ত খুলে দিন, মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং মানবাধিকার সমুন্নত রাখতে আন্তর্জাতিক সহমর্মিতা প্রকাশের স্বার্থে বৈঠক আহ্বান জরুরি।

সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×