বদলে যাচ্ছে জি-মেইল!
০৩ রা জুলাই, ২০১১ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বদলে যাচ্ছে জি-মেইল!
এবার জি-মেইল পরিবর্তনের ঘোষণা দিয়েছে গুগল। জি-মেইলে ইনবক্স সুযোগ-সুবিধাকে আরও গ্রাহকবান্ধব করতে গুগল এ উদ্যোগ নিয়েছে। গুগল নিজেকে ঢেলে সাজাতেই সব সময় কর্মব্যস্ত থাকে। নিত্যনতুন সুযোগ আর প্রযুক্তিগত সুবিধাকে আরও সহজবোধ্য করতেই গুগল কাজ করে যাচ্ছে। এবারের পরিবর্তনে ইনবক্স ই-মেইল ব্যবস্থাপনায় একেবারেই নতুন কিছু ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। গতানুগতিক আর নির্দিষ্ট কিছু ডিজাইন বদলে নিতে গুগলের ফিচার ডিজাইন বিভাগ কাজ সম্পন্ন করেছে। এ পরিবর্তনে অ্যাড্রেস বার, আকার, অবয়ব, দৃষ্টিনন্দন রঙের কম্পোজিশন, সার্চ বাটন, নেভিগেশন বাটন ছাড়াও বহুমাত্রিক পরিবর্তন আনা হচ্ছে। আর এসব পরিবর্তনে শৈল্পিক দিকটি পাচ্ছে সর্বাধিক গুরুত্ব। এ মুহূর্তে জি-মেইলে লাল, সাদা এবং ধূসর রঙের আধিপত্য বেশি। কিন্তু এসব রঙ ছাড়াও আরও অনেকগুলো বর্ণিল রঙের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এবারের জি-মেইল ইনবক্স। নিজেকে ছাড়িয়ে যাওয়ার উদ্যোগ আর কৌশল গুগল অগ্রগামী তা আরও একবার প্রমাণের সময় এসেছে বলে গুগলের ব্লগ সূত্রে জানানো হয়। বাংলা নিউজ
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন