সকালে এসেই রাতের কষ্টগুলোর প্রেষন হতে একটু মুক্ত হবার প্রয়াসে যেই পোস্টটা করলাম বন্দুতিনজনের একসিডেন্টের খবরটা...ওমনি চোখে পড়ল মিথিলা তালুকদারের মৃত্যুর খবর।..
এই তো সেই মেয়েটা যার সাথে ভালবাসার রকমফের নিয়ে একবার মন্তব্যমাঝে কথা কাটাকাটি হয়েছিল । মেয়েটা নেই। এতটুকু পিচ্চি একটা মেয়ে নেই। ...কি করে বিশ্বাস করি।...
রাতে দুবন্ধুর মৃত্যু খবর। সকালে মিথিলার....জীবন একসাথে সব ব্যাড নিউজ উগরে দেয় কেন?
সব সময় দেখেছি এমনই হয়। .....জটিল জীবন।
...
খুব ইচ্ছে করছে অনেকগুলো কবিতা লিখতে ...
আসছেনা...আটকে যাচ্ছে গলায় বারবার ....
ওখানে কি যেন আটকে আছে কাল থেকে.....
সম্ভবত কষ্টের কোন অজান রূপ........
চারদিকে জ্বলছে মনে মনে বিষের ধূপ...
...অন্তর থেকে কামনা করি সৃষ্টিকর্তা এই অকালে মরে যাওয়া মেয়েটিকে এবং আমার বন্দু দ্্বয়কে মাহফেরাত দান করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







