মাঝামাঝি পন্থা উত্তম , তাই ডাকি- মৃত্যু তুমি;
মৃত্যু তুমি তরল বায়বীয় না কঠিন পদার্থ,
না কি অপ্রস্তুত ধারনার কোন অপদার্থই তুমি,
না মরিলে আর কি রূপে বলোতো তোমারে চিনি?
চিনবোনা, তোমায় ঘির ঘুরছে কেবল শূণ্যতা
তোমার মাঝে হারিয়েছে যেন কৃষ্ণ গর্তের অবোদ্ধতা।
রূঢ় শোক তোমার পরম বন্ধু কেন মৃত্যু?
শোক তো ভীষন ভারি, তবুও শোকের শূণ্যতায়
পেজা তুলোর মতো উড়তে থাকে কষ্টের নাড়িভুড়ি।
এবং জানি ভারি বলেই দ্রুত ডুবে লুকাও মুখ
সাগর জলের খুব গভীরে যেথায় তোমার বাড়ী।
হায়রে মৃত্যু তবুও তুমিই চিরকাল মহাসত্য,
পরিচিতির যোজন মেপে মেপে ঝরাও কান্না নিত্য।
১৪/০১/০৭
বিকাল ৪:০০টা
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







