মৃত্যু তোমাকে মেনে নেবনা কখনও বলিনি,
সজীবতা আপন আপন স্বার্থ, বেঁচে থাকতেই হবে তাই,
তবুও নষ্ট রাজনীতিবীদের মত তোমার বিরুদ্ধে মৃত্যু
কোন অসহযোগ আন্দোলন বা অবরোধের ডাক দেইনি
তাই বলে দূর্বল ভেবে তুমি স্বৈরাচারী হয়ে যাবে !
কেড়ে নেবে প্রাণ নাও না, তাই বলে অসময়ে?...
মৃত্যু তুমি ভালই জান শোকের তাপ তীব্র তবুও সীমীত,
নিষ্ঠুর সময় ঢেকে দেয় বারবার শোক তাও জান,
কিন্তু তুমি কি দেখনা মায়ের খালি কোল,
তুমি কি জাননা ঝরে পড়া কচি প্রাণটির মনের শত স্বপ্ন,
তুমি কি জাননা শত বন্ধুর হাতছানির মিষ্টি পবন দোল।
তোমার কি ক্ষুধা মেটানোর এতই অভাব...?
কেন কেন কচি কচি প্রাণের সজীবতায় দেও হানা
নাকি দূর অজানা কোন মহাপরিকল্পনার এ এক ছোট সমন
যা তোমার আমার সবার কাছেই ভীষন অজানা।
জানিনা জানিনা , আমরাই কেবল নয়, তুমিও না,
জাননা তুমি মৃত্যু- হৃদয়ের শূণ্যতা কারে কয়।
১৪/০১/০৭
বিকেল ৪:২৩
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







