ব্লগের রোডে রোডে পা দেয়াই বড় রিক্স
যেই মুহূর্তে বই বের হবে ব্লগ নিয়ে শুনলাম
প্যাচ আর ট্রিক্স বাড়িতেছে এবার আমি বুঝলাম
এও ভাল ব্লগ মাঝে চঞ্চলতার হাওয়া
মরুভূমির শুকনো শান্তি মিছেই খুঁজতে যাওয়া
ঝর হবে , বৃষ্টি রবে , পবন দেবে পরশ
মিথ্যে সত্য মিলিয়ে তবেই ব্লগ রবে সরস
ইমোশন তো ভালই তবে ভার্চুয়ালে কেনো?
কে কারে বোকা বানাইল কে কে তা জানো?
ব্লগ মাঝে অনেক আগেই এসব দেখেছি
আজকের এই নতুন ঢং তাই সহজে মেনেছি।
১৬/০১/০৭
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







