somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃসঙ্গতায় বসে বসে দেখছি স্বপ্ন

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেচ্ছা নির্বাসন শব্দটা ব্যবহার করছি কক্সবাজার আসার পর থেকেই। কিন্তু ওতাটা প্রভাব ফেলার সুযোগ দেইনা শব্দটাকে। সময় কই। কিছু অবসর তো লেখালেখি আর ব্লগে ব্লগানিতেই কেটে যায় আজকাল। বন্ধ ঘরে একা একা বসে তাই একা কই। কত বন্ধু , কত কত, ব্লগে , মেইলে , আর ফোন মোবাইলে তো আছেই। না হয় নেই ই স্বশরীরে কেউ। কিন্তু ঐ যে দেখেন ছবিতে জানালার ওধারে আমার আবাসনের পেছনে সবুজ ধান ক্ষেত , টুকরো জমিতে সরষের হুলদ মাতাল দোলা, নীল আকাশ , দূরে সারি সারি উঁচু নিচু পাহাড় । গাড়ী নিয়ে ছুটলেই তো অতি কাছে সাগরের তীর। তবু একা। আনন্দ লাগছে ভীষণ একটু পরে পরে মনে পড়ছে বই মেলার কথা , সারি সারি সাজানো বই গুলোর মাঝে আমার তিনটি বই। আমার বই। ভাবতেই আরাম । ভাবতে পারেন-আত্মগর্ব। না মোটেই না। গর্ব করার মতো লেখা আমি যে লিখিনা সেটা বুঝি। কিন্তু স্বপ্ন পূরন। ছোট বেলাতে বই মেলাতে ঘুরতাম আর ভাবতাম একদিন যদি আমার বই থাকত এখানে। কিন্তু সময় বাড়তেই বুঝলাম। কত জটিল এক স্বপ্ন। একে তো লিখতে হবে। তারউপর ছাপানোর দারুন জটিলতা।
তবুও তো স্বপ্ন হয়েছে পূরণ , স্বপ্ন পূরনের দর্শনে নয় মেলার জন্যে আরও মন ব্যকুল। বই না থাকলেও তো মেলা ডাকে। কত বার কত বছর মেলাতে ঘুরেছি একা একাই। যদি তোর ডাক শুনে কেই না আসে তবে একলা চলরে....
এলাকায় কিছু বন্ধু আছে। মেলায় যাবে এরা ঠিকই তবে ভিতরে ঢুকবে না। বাইরে বসে আড্ডা দেবে। আর দেখবে মিষ্টি মধুর রনীয় কমনীয় মুখ। ওদের সাথে গেলে তাই মেলায় ঢুকে ঘুরতে হয়েছে একা। অবশ্য ঘুরে বাইরে এসে আড্ডা মারতে খরাপ লাগেনি।
এবার মনে হয় ব্লগের অনেক কেই পাওয়া যাবে বই মেলায় । আগামী শুক্রবার যেতে পারব বলে আশা করছি। দেখা হবে চেনা জানা অনেকের সাথে। বই কিনব বই দেখব- নিজের বই দেখে মন জুড়াব আর বই মেলায় ঘুরব স্বপ্নে বিভোর আমি।

----------
ছবিঃ
নাইকন কুল পিক্স 9 ডিজি ক্যামেরায় তোলা আমার ডরমেটরির জানালা দিয়ে ।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৬
৫৩টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×