somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুঙ্গি পড়তে আমার ভাল লাগে.( সেটা ব্যক্তিগত) ...কিন্তু অন্যরে সমস্যায় ফেলা আসলেই ভালা কাজ না।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা ক্লাব এর নাম শুনেলেই আমি একদল মাতাল আর বিত্তশালীর অর্থের ঝনঝনানির উদ্ব্যত্বর দৌরাত্ব ভাবনায় খুঁজে পাই, এর মুখ্য কারন ছোট থেকে ঢাকা ক্লাব সম্পর্কে নানান কু কর্ম আর কাজের কথা শুনেছি যা আসলে ঐ শাহবাগে ঐ ক্লাবের চারদেয়ালেরবাইরের প্রকৃত সংস্কৃতির সাথে ঠিক মানাসই না এই দেশে । এমনো শুনেছি ঐ খানে গাড়ীর চাবির মত বউ টউও বদলের খেলা চলে । আসলে শোনা কথায় কান দিতে নাই কিন্তু শোনা কথা মাথায় তো জইমা থাকে , কিছু করার নাই।
যা হোক ঢাকা ক্লাব নিয়া রচনা তৈরী আমার উদ্দেশ্য নয়। তারপরো আরেকটু বলতেই হয়, ঐ ঢাকা ক্লাবের কোন এক বিশিষ্ট সদস্যর আদুরে সন্তান আমার সহপাঠী থাকায় তার কাছ থেকে মুফতে মানে বিনা পয়সায় বেশ বিয়ার খাওনের সুযোগ হৈছিল...তখনই জানছিলাম সদস্যগো বাসায় ঢাকা ক্লাব থেকে কেস কেস বিয়ার যায় এবং দামও সস্তা। নুন না হলেও বিয়ার কিন্তু খাইছি ঢাকা ক্লাবের ...বেশী আর গীবত করমু না...বিয়ার হারাম ( নেমকহারাম এর মত) হইয়া যামু তাইলে আবার।

আসল কথায় আসি...ফরহাদ কবিয়াল এর লুঙ্গি বিষয় খানি ঢাকা ক্লাব কে ব্লগ বা সংবাদে কাল থেকে একটু বেশী উপস্থাপিত করছে। স্বাভাবিক সেটা।
আসলে হুদাই ক্যাচাইতাছি সকলে।
ড্রেস স্বাধীন জিনিস আমি মনে করি ...লুঙ্গি তার ভাল লাগে সে পড়ে । আমি এইটারে খারাপ কিছূ মনে করার দেখিনা। তয় উনি ভুল করছেন ঢাকা ক্লাবের দাওয়াতে যাবার চিন্তা কইরাই। আর যদি যাওনের এতই শখ তাইলে যাগোর কাছে যাইবো তাগোর বেশ ধরন ই দরকার আছিল।

এ ক্লাব সবতের লাইগ্যা না ঐ ডা পশ! পশ! পাবলিকগোর। যে নিজেরে ঐ চাকচিক্য আর ফাষ্ট লাইফের পশ ভাবতে পারব না তার লাইগ্যা ঔটা না।


এবার একটা নিজের কথা কই।
একদা--- তখন এস এসসি পরীক্ষা দিছি। ৪/৫ বন্ধু মাগরিবের নামায পড়ে মসজিদ থেকে বাইর হৈছি।পড়নে সবার লুঙ্গি; হঠাৎ শখ হৈলো চাইনিজ ফুড খামু এবং যামু এই লুঙ্গি পইড়াই।
যা ভাবা তাই করলাম। লুঙ্গি আর মাথায় টুপী নিয়া চাইনিজে ঢুকলাম। সাথে বন্ধু রা বলছিল, দোস্ত যদি ঢুকবার না দ্যায়...
দূর দিব না কেনো, টাকা দিয়াই তো খামু ...খাইছিলাম ও
তবে ওয়েটার একটা জব্বর প্রশ্ন করছিল..." আপনারা কোন মাদ্রাসায় পড়েন?"

ওয়েটারের প্রশ্নটাই স্বাভাবিক...সাধারণ কেউ একটু পশ রেস্তোরায় লুঙ্গি পইড়া যেতে বেশ লজ্জাই পাবে ...আর মাদ্রাসার ছাত্রদের ড্রেসহিসেবে স্বাভাবিক।

আরেকবার , তখন প্রকৌশল বিদ্য অর্জন এর কাল। যাত্রাবাড়ী , আমাদের মহল্লা থেকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ৫ বন্ধু চলে গেলাম ইষ্টার্ণ প্লাজা। পড়নে বেশীর ভাগেরই ছিল লুঙ্গি ছিল।

ঐ সব পাগলামি আমার নিজস্ব । কারও সমস্যা ঘটায় নি।
কিন্তু মাযহার সাহেবের পাগলামি ঢাকা ক্লাবরে কষ্ট দিছে!
অন্যরে কষ্ট দেওন ভালা না।

[ বিঃদ্রঃ ছবিটি নেট থেকে সংগৃত ]
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৯
২২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×