somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথিকের পথে পথে স্বপ্ন-কবিতার বই

১৬ ই মে, ২০০৬ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথিকের পথে পথে স্বপ্ন
মামুন মঞ্জুরুল আজিজ

প্রথম প্রকাশ: একুশে বইমেলা 2006
মূল্য : 85.00 টাকা
পৃষ্ঠা:110
প্রকাশক: নির্মল পাল, আজকাল প্রকাশনী, 38/04, বাংলাবাজার, ঢাকা-1000
প্রচ্ছদ : মামুন মঞ্জুরুল আজিজ

(ক্লোজআপহাসি)


প্রথম পাতার কবিতা-------

পথিক

(1)
প-- পথের পর পথ এসে জড়ো হয় পথিকের সীমানায়।
থি-- থির অবস্থানে ক্ষণিক থমকে স্বপ্নের মাঝেও ছুটে
আসে কত শত পথ।
ক-- কখনও হঠাৎ নতুন পথ পুরাতন হয়ে যায় আর
পথিক পথিক হয়েই রয় পথের সমৃদ্ধতায়।
(2)
প-- পথের মাঝে থেমে যায় পথিক সন্ধ্যাবেলা।
থি-- থিক থিক কাদায় আটকে যায় পা।
ক-- কত কিছু বলার থাকে পথিকের, বলা হয়না।
(3)
প-- পথের টানে পথিক চলে যায় দূর দূরান্তে চেনা অচেনায়।
থি-- থিতু হয় পথিকের প্রাণ কখনও অভিজ্ঞতায়।
ক-- কবিতার মাঝে বেঁচে ওঠে তাই অনেক অনেক স্বপ্ন।


পথিক হৃদয়

আমার পথিক হৃদয়
পথ হারা নয়,
হলুদ সাদা দাগ
দূর হতে দূরে চলে যায় ;
কখনও হঠাৎ দু'পা থমকে দাঁড়ায়
স্বপ্নে দেখা কোন নন্দিত সীমানায়।

আমার পথিক হৃদয়
স্বপ্ন হারা নয়,
হলুদ সাদা দাগে
স্বপ্নের ডাক শোনা যায় ;
কখনও হঠাৎ দু'চোখ সম্মুখে দৃষ্টি মেলায়
পথে পথে দেখা কোন নন্দিত আঙ্গিনায়।
17.02.2002


20তম পাতার কবিতা-------

চলমান

ঝাঁকে ঝাঁকে জোনাকী পোকা থমকে আছে,
চলছে আঁধার- পূব থেকে পশ্চিমে,
সময় চলছে উপর নিচে কিংবা নিচে উপরে
আর আমি থমকে দক্ষিণে।
বসন্ত চলে গেছে সেই কবে, মরে গেছে
মেঘ থেকে ঝরে পড়া সাদা ফুল।
সবুজ ঘাস সকালে ডেকেছিল, রাতের আঁধারে
সবুজ আর কালো মিলেমিশে পৃথুল।
সাদা বকের সাদা ডানা আঁধারের উল্টোপথে পথ ভুলে
ভুলিয়ে দিল হঠাৎ মনে উদয় হওয়া ভাবনা।
অনেক অনেক দূর থেকে যেন কানে বাজে
ট্রেনের বিকট শব্দ, ট্রেন চলছে কোন এক দিকে
প্রকৃতিও উল্টোপানে ;
জীবন চলছে, না চলছে মরণের গাড়ী --কে জানে ?
05.07.2005


105 তম পাতার কবিতা-------

মৃতু্যর গন্ধ

শকুনের একপাল
এসেছিল কাল
আমার ঘরের আঙ্গিনায়।
মৃতু্যর গন্ধ পেঁৗছেছিল
ওদের তীব্র অনুভূতির নাকে।
মেঘে মেঘে ঘন্টা বাজিয়েছিল কেউ
ঘুম ছেড়ে জাগাতে আমাকে।
মৃত মন নিয়ে যখন দেহ নড়ে ওঠে
মেঘ হতে কান্না ঝরিয়েছিল কেউ খুশিতে।
জলে জলে মৃতু্য গন্ধ প্রসারিত হলো।
শকুনের পাল বিভ্রান্ত হয়ে যায়
মৃতু্যর গন্ধের চতুর্মুখী বিসতৃতীতে।
শকুনের বিচ্ছিন্ন পাল
বিচ্ছিন্ন হতে হতে মৃত সাগরের
ধূ ধূ দৃষ্টিতে বিলীন হয়ে যায়।
মৃত মন নিয়ে চলতে শুরু করে
পূর্ণ সজীবতা প্রাপ্ত বৃষ্টি স্নাত দেহ।
হঠাৎ চোখে ধরা পড়ে
কোন এক শকুনরে মুখ হতে খসে পড়া
সুতীক্ষ্ন দীর্ঘ হাড়।
সে হাড় দিয়েই মৃত মনের শুকনো মাটিতে
শুরু হলো চাষ।
মনে নতুন আবাদের স্বপ্ন নিয়ে
গড়ে উঠল নতুন আবাস।
মৃতু্য গন্ধ হারিয়ে গেল
হারিয়ে যাওয়া মৃতু্যর সাথে।
আজ সকালে নব অরুণালোয় দেখলাম
শকুন নয়,রঙিন একটি ছোট পাখী
আদর করে চুমু খাচ্ছে
সতেজ ফুলের কুড়ির গালে।
04.05.2005

শেষ পাতার কবিতা-------

অশনি সংকেত

অশনি সংকেত ;
ছোট্ট ঘরে ক্ষুদ্র ছাদ নয়,
বিশাল আসমান ছাদ হয়ে মাথার উপরে ;
রাতে কভূ কভূ তারা ঝলকায়,
আনন্দ আনন্দ আশেপাশে
কোথাও আমাদেরই কাছে
সংকেত তারই।
অশনি সংকেত-
বাকী অংশের বিশালতা জুড়ি।
পূর্ণিমা চাঁদের
এলোমেলো মেঘের ছিটে ফোঁটায়
ভরপুর বলয়,
ঝড়ের আভাসে দুলে ওঠা
রঙিন রঙিন আলোয়,
ছোট্ট ঘরে খোলা ছাদের বাসিন্দার
মনে নিভে যাওয়া চুলোয়
পোড়া পোড়া ছাই, গরম
ধোঁয়া খেয়ে খেয়ে পেট ভরে তাই।
অশনি সংকেত
গোধূলীর লালরেখা আর
ভোরের সবুজ চাতালে, ধোঁয়ার সূত্র ধরে কুয়াশা কুয়াশা রঙে
অস্পষ্ট হয়ে পড়ে ;
ছোট্ট ঘরে ভূমির হাহাকারে
পদ উদ্দীপনায়
ছাদে উঠতে চায় বাসিন্দা।
ছাদের আকাশ ...... সূর্যের অভিজাত তাপ ....... অশনি সংকেতে কে কে খায় খাপ ? 18.10.2005



বি: দ্র: মামুন ম. আজিজ এর কপি রাইট সংরক্ষণ এবং অনুমতি সাপেক্ষ প্রকাশিত হলো এই BLOG এ
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৬ সকাল ১০:০৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×