সহজ স্বীকারোক্তি ও প্রশ্ন...
০২ রা মে, ২০০৯ ভোর ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝলমলে সন্ধ্যায় বান্ধবীকে সাথে নিয়ে পিজাহাটে ঢুকি। ফুরফুরে মেজাজে গল্প করতে করতে পাস্তা-পিৎজা খাই। টিপস আর মিলসহ হাজারখানেক টাকার বিল । রাত হয়ে গেছে; বান্ধবীকে বাসায় নামিয়ে দিতে হবে; তাই ফোন করে ডেকে আনা ইয়োলো ক্যাব এর দিকে রওয়ানা হলাম। বের হবার সময় আমার বান্ধবী দরজার পাশে রাখা ঘন্টায় একটা দোলা দিতেও ভুল করলো না...
হঠাৎ রাস্তায় কোথা থেকে অর্ধনগ্ন দুই-তিনটা পিচ্চি উদয় হলো.."স্যার.. দুইটা ট্যাকা দেন না... দেন না স্যার.... একরাশ বিরক্তি নিয়ে বললাম.. যা.. ভাগ... ছেলেগুলো পিছু ছাড়ে না.. এবার আমার বান্ধবীকে ঘিরে ধরে... আফা.. ও আফা... দেন না.. দুইটা ট্যাকা আফা.. হাত ধরে ওকে টেনে তাড়াতাড়ি ক্যাবে বসিয়ে দেই... ড্রাইভারকে এসিটা ফুল স্পিডে ছাড়তে বলে একটা স্বস্তির শ্বাস ফেললাম...
পিছনে পড়ে রইল কালো কালো অর্ধনগ্ন পিচ্চিগুলো.....
কে এফ সি বা পিজা হাটে হাজার টাকা অথবা মুভ এন পিক এ আইসক্রীম খেয়ে দু-চারশ' টাকা বিল দিতে গায়ে লাগে না.. কিন্তু এই পথশিশুদের দুটা টাকা দিতে আমার এই কার্পন্য কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন