..তোমার কি মনে আছে? সেদিন সন্ধ্যায় অফিস সেরে বাসায় ফেরার পথে তোমার অফিসের নিচে তোমার সাথে দেখা করলাম। তোমারও বাসায় ফেরার তাড়া ছিল। রাতে কোথায় খাবে? তুমি বললে, “তুমি যেখানে নিয়ে যাবে..”। ঠাট্টাস্বরে বললাম, চল তাহলে, আজ সারারাত রিকশায় করে ঘুরি? কি সহজেই রাজী হয়ে গেলে তুমি! অবশ্য আগেই একদিন ঠিক করেছিলাম সারারাত রিকশায় চড়ে বেড়াবো আমরা। কিন্তু তুমি সত্যি সত্যি রাজী হবে – ভাবিনি। মাথায় সেদিন আমারও কি ভূত চেপে বসলো – একটা সিএনজি নিয়ে একদম সোজা ক্যাম্পাসে। ক্যাফেতে গিয়ে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ করে দেয়ার উপক্রম। কি আর করা? আরও কিছুক্ষণ তোমাকে নিয়ে ক্যাফের বারান্দায় বসে বসে মশার কামড় খেলাম। বোধহয় মশার জ্বালাতেই অতিস্ঠ হয়েই তুমি বারবার উঠে যাওয়ার জন্য তাড়া দিচিছলে। আবার সেই প্রশ্ন – কোথায় যাবে? আর তোমার সেই একই উত্তর – “তুমি যেখানে নিয়ে যাবে..?। ঠিক করলাম – আপাতত: কিছু খেয়ে নিই.. তারপর রিকশা নিয়ে ঘুরব। ধানমন্ডি স্টার এ যখন ঢুকলাম – ঘড়ির কাটা তখন বারটা ছুই ছুইঁ। খাওয়া শেষ করে রাত একটায় যখন রাস্তায় দাড়াঁলাম – তখন মনে হলো – এখন কোথায় যাব? ঝোকেঁর মাথায় তোমাকে নিয়ে বের হয়ে এসেছি – কিন্তু ঢাকার রাস্তায় তো এত রাতে ঘোরা যাবে না। ছিনতাইকারীর ভয় আছে – পুলিশের কাছে বিব্রতকর প্রশ্নের সম্মুখিন হ্ওয়ার ভয় আছে। এদিকে তোমারও এখন বাসায় ফেরার উপায় নেই; আমারও না। তাহলে? তাহলে আর কি? চল, রিকশাতেই ঘুরি…..
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।