somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এডগার অ্যালেন পোঁ এর কবিতা --- দাঁড় কাক

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষণ্ণ এক মধ্যরাত, আমি ছিলাম ধ্যানে মগ্ন,
তন্দ্রা ছন্ন ও বিপন্ন,
তার উপর হারানো সঙ্গীতের একটা খেয়ালি সুর
আমি অনবরত নিদ্রাতুর হচ্ছিলাম, হটাৎ একটা পলকা ঝাঁকি,
যেন কেউ বিব্রতভাবে টোকা দিচ্ছে আমার দরজায়
"কিছু আগন্তুক" আমি বিড়বিড় করেছিলাম "আমার দরজায় টোকা দিচ্ছে "
শুধুমাত্র এছাড়া অন্য কিছু নয়"

আহ! আমি নিশ্চিতভাবে মনে করি, এটা ছিল একটা বিবর্ণ ডিসেম্বর
এবং প্রত্যেক মুমূর্ষু পোড়া কাঠ উৎসাহিত করছিল এর প্রেতাত্মাকে মেঝের উপরে
অপার হয়ে আমি প্রভাতের স্বপ্ন দেখেছিলাম; বৃথাই আমি বইয়ের শেষ
থেকে বিষাদ ধার করেছি--ব্যথিত হয়েছি নাবিকের হারানো প্রিয়ার জন্য
দুর্লভ ও দীপ্ত কুমারী পরী লেনোরীর জন্য--
চিরদিনের জন্য শিরোনামহীন।

এবং সূক্ষ্ম বিষাদ প্রত্যেক রক্তাভ পর্দার অস্থির খসখসানি
আমাকে শিহরিত করেছিল--পূর্ণ করেছিল অদ্ভুত অজানা আতঙ্কে
তাই আমার হৃদয় এখনো ব্যথা করছে, আমি দাড়িয়ে পুনরাবৃত্তি করেছিলাম
"কিছু আগন্তুক অনুনয়বিনয় করছে আমার দরজা দিয়ে--
কিছু বিলম্বিত আগন্তুক অনুনয়বিনয় করছে ঢোকার জন্য আমার দরজা দিয়ে;--
ইহা ছাড়া অন্য কিছু নয়।'

আমার আত্মা জাগ্রত হচ্ছিল, অবচেতনা দীর্ঘতর হয় নি,
"আগন্তুক" আমি বলেছিলাম "আপনার ভুলের জন্য করুণা হয়;
কিন্তু ঘুমিয়ে পরে আমি ভুল করতেছিলাম, এবং তাই আপনি বিব্রতভাবে ডাকছিলেন আমাকে,
অবশেষে বিব্রতভাবে টোকা দিচ্ছিলেন আমার দরজায়,
যাতে ঘুমন্ত আমি নিশ্চিত হয়ে আপনাকে শুনি "--তারপর আমি খুলে বিস্তৃত করেছিলাম দরজায়:--
সেখানে অন্ধকার এবং তাছাড়া অন্য কিছু ছিলনা ।

অন্ধকারের গভীর অর্ধনিমীলিত চোখে তাকিয়ে, দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ যা অদ্ভুত, ভীতিকর,
অনিশ্চিত, স্বপ্নময় স্বপ্ন যে স্বপ্ন কোন মরণশীল কখনো দেখেনি;
কিন্তু শব্দহীনতা ছিল নিরবচ্ছিন্ন, এবং নিশ্চলতা কোন কিছুই দেয় নি,
এবং একমাত্র শব্দের যে ফিসফিসানি ছিল তা হল "লেনোরী!"
যা আমি বিড়বিড় করেছিলাম, এবং এর দুর্বল প্রতিধ্বনি ছিল "লেনোরী!"
শুধুমাত্র তাই এবং এছাড়া অন্য কিছু নয় ।

ঘরে ফিরে আসতে আসতে , আমার ভিতরে আমার পুরো আত্মা জ্বলছিল
এক মুহূর্ত পরে আবার আমি শুনেছিলাম একটা টোকা , কিছু জোরে আগের চেয়ে,
" নিশ্চিতভাবে," বলেছিলাম আমি, "ঐ কিছু একটা আমার জানালার জাফরিতে;
আমাকে দেখাও ,তারপর, কি হুমকি এটা ,এবং এই রহস্য উন্মোচন কর--
এক মুহূর্তের জন্য কঠিন হও আমার হৃদয়, এবং এই রহস্য উন্মোচন কর--
' সামান্য জোরে বয়ে যাওয়া কিছু বাতাস এবং এ ছাড়া অন্য কিছু নয় । '

বেপরোয়া ভাবে আমি খুলে ফেলেছিলাম সাটার, তখন,অনেক লেপচালেপচি ও ঝাপটানোর সাথে,
এখানে প্রাচীনকালের পবিত্র দিনের একটি গম্ভীর দাঁড়কাক হাঁটছিল।
সামান্য কোন অভিবাদন করেনি সে, ক্ষুদ্র যাত্রাবিরতি কিংবা সামান্য অবস্থানও না ।
কিন্তু রাজ-রানীর ভঙ্গি নিয়ে , নিরাপদে ছিল আমার ঘরের দরজার উপরে--
নিরাপদে ছিল এথেনার প্রতিমার উন্মুক্ত বক্ষে ঠিক আমার ঘরের দরজার উপরে--
নিরাপদে ও বসা এবং এছাড়া অন্য কিছু নয় ।

তারপর এই আবলুস কাঠের মত কালো পাখি ছলনার হাসি হেসেছিল আমার অলীক দুঃখ নিয়ে,
যা ঢাকা ছিল বিষণ্ণতার সমাধি ও দৃঢ় ভব্যতা দিয়ে ;
" যদিও তোমার শিরস্ত্রানের পালক মুন্ডিত ও শুকনো,তবুও," আমি বলেছিলাম, "তুমি নিশ্চিত কাপুরুষের মত নও
রিক্ত রাতে উদ্দিশ্যবিহীনভাবে ঘুরতে থাকা মৃত্যুবৎ নির্মম ও প্রাচীন দাঁড়কাক--
বল আমাকে কী তোমার রাজকীয় ছদ্মবেশ এই রিক্ত বিষণ্ণ রাতে !"
দাঁড়কাক বলেছিল, "তেমন বিশেষ কিছু নয়"

----------------------------

কবিতাটা আরও একটু আছে । কিন্তু অনুবাদ করতে ইচ্ছে করছে না । সাড়া পেলে পুরোটা করব তবে আমার কাছে এখানে শেষ করে খারাপ লাগেনি ।

অফটপিক-- ছোটগল্প ; অন্ধকার কুঠরিতে একটি

মাতাল রাতের পূর্বাভাস(১৬+)
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১০ ভোর ৪:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×