somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার মঙ্গলে অক্সিজেন উৎপাদন!

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। তারা ‘লাল গ্রহটির’ বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড থেকে অক্সিজেন তৈরির পরিকল্পনা করেছে। এতে সহায়তার জন্য সেখানে পাঠানো হবে মার্স ২০২০ নামের একটি রোবটযান।
নাসা জানায়, সাতটি বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে মার্স ২০২০ মঙ্গলে অবতরণ করবে ২০২১ সালে। ফলে ভবিষ্যতে গ্রহটিতে মানুষবাহী নভোযানের অবতরণ, প্রাণের চিহ্ন অনুসন্ধান ও বিভিন্ন নমুনা সংগ্রহ প্রভৃতি কাজে বড় ধরনের সাফল্যের আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকদের তৈরি একটি বিশেষ যন্ত্রের সাহায্যে মঙ্গলে অক্সিজেন উৎপাদনের ওই চেষ্টা চালানো হবে। যন্ত্রটির নাম মার্স অক্সিজেন আইএসআরইউ এক্সপেরিমেন্ট (মক্সি)।
এমআইটির গবেষক মাইকেল হেচেট বলেন, মক্সি শুরুতে ঘণ্টায় এক আউন্সের তিন ভাগের একভাগ অক্সিজেন তৈরি করবে। পরীক্ষামূলক এই প্রক্রিয়া সফল হলে পরে আরও বড় পরিসরে অক্সিজেন উৎপাদনের প্রক্রিয়া শুরু করা হবে।
নাসার অভিযানবিষয়ক কর্মকর্তা উইলিয়াম এইচ গার্স্টেনমেয়ারের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, মঙ্গলে উত্পাদিত অক্সিজেন দিয়ে রকেটের জ্বালানি তৈরি করা যাবে। আর তাহলে মঙ্গল থেকে পৃথিবীতে যাতায়াতও সহজ হয়ে যাবে। কারণ, ওই গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসার নভোযানের জন্য পৃথিবী থেকে জ্বালানি নিয়ে যাওয়াটা অনেক বেশি ব্যয়বহুল। এ ছাড়া একদিন হয়তো মঙ্গলে উত্পাদিত অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাসও নিতে পারবেন ভবিষ্যতের নভোচারীরা। মঙ্গলের জলবায়ুতে মানুষের সম্ভাব্য নানা সমস্যা সম্পর্কে মার্স ২০২০-এর অভিযানে জানা যাবে।
মার্স ২০২০ সম্পর্কে নাসা জানিয়েছে, ওই রোবটযানে বিশেষভাবে তৈরি দুটি ক্যামেরা থাকবে। এতে ধারণ করা হবে ত্রিমাত্রিক (থ্রিডি) ভিডিও, যা দেখে পৃথিবীতে থেকেও যে কেউ মঙ্গলে অবস্থানের অনুভূতি পাবেন। এ ছাড়া মার্স ২০২০-এ থাকবে পরীক্ষামূলক একটি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র এবং একটি রাডার। এতে গ্রহটির ভূ-প্রকৃতি নিয়ে গবেষণা চালানো সহজ হবে।
সাবেক মহাকাশচারী ও নাসার একজন কর্মকর্তা জন গানসফেল্ড রোবটযান মার্স ২০২০-এর গঠন সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত জানান। ইতিমধ্যে মঙ্গলে অবস্থানরত নাসার আরেকটি রোবটযান (অপরচুনিটি) গ্রহটির পৃষ্ঠে প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটি পৃথিবীর বাইরের কোনো স্থানে কোনো রোবটযানের অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব। এটি ২০০৪ সালে মঙ্গলে পৌঁছায়।
নাসা জানায়, এক টন ওজন ধারণক্ষমতার মার্স ২০২০ রোভার তৈরিতে ব্যয় হবে ১৯০ কোটি মার্কিন ডলার। এটির গঠন অনেকটাই মঙ্গলে অবস্থানরত আরেকটি রোবটযান কিউরিওসিটির মতো। ২০১২ সালের আগস্টে কিউরিওসিটি মঙ্গলে অবতরণ করে। তবে মার্স ২০২০ রোভার কিউরিওসিটির চেয়ে কম ওজনের যন্ত্রপাতি থাকবে। কিউরিওসিটি ৭৫ কেজি যন্ত্রপাতি নিয়ে গেছে। আর মার্স ২০২০ নেবে ৪০ কেজি। তা ছাড়া এটি মঙ্গলপৃষ্ঠের মাটির নমুনা সংগ্রহ করে বহন করবে। আশা করা হচ্ছে, এসব নমুনা পৃথিবীতে নিয়ে আসা সম্ভব হবে। গবেষকদের এ রকম আশার নেপথ্যে রয়েছে আক্সিজেন তৈরির সম্ভাব্য সামর্থ্য। কারণ জ্বালানি বহনে নভোযানের ওজন এবং সার্বিক খরচ-দুটোই বাড়ে। নাসার অন্যান্য নভোযানে আগে থেকেই অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা থাকলেও মঙ্গলের বায়ুমণ্ডলে এ ধরনের উদ্যোগটি হবে প্রথম।
মক্সি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন লন্ডনের ইমপেরিয়াল কলেজের গবেষক টম পাইক। তিনি বলেন, রোবটযানে এই যন্ত্র সংযোজনের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণার চেয়ে অভিযানের প্রতিই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চাঁদে সফল অভিযানের পর মানুষের নতুন লক্ষ্যের তালিকায় শীর্ষে রয়েছে মঙ্গল গ্রহ।
এএফপি ও বিবিসি

সংগৃহীত
সুত্র --- প্রথম আলো

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×