somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈরী চিকিৎসা পদ্ধতি

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মামা এলেন গ্রাম থেকে শহরে ডাক্তার দেখাবেন বলে। দীর্ঘদিন রোগে আক্রান্ত। বয়সের তুলনায় বেশি বুড়ো হয়ে গেছেন মনে হয়। দেশের বিখ্যাত ডাক্তারদের তালিকা জোগাড় করেছেন। আমাদের বাসায় থেকে ডাক্তার দেখাচ্ছেন। সেই সূত্রে আমার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ হয়। একজন রোগী হিসেবে যে সব সমস্যায় মামা পড়েছেন তার একটি হল বৈরী চিকিৎসা পদ্ধতি।

তিনি এলোপ্যাথ ডাক্তারদের দেখালেন। তারা প্রায় সকলেই প্রচুর পরীক্ষা করালো। কয়েকটা ল্যাবে প্রায় একই বিষয়ে একাধিকবার পরীক্ষা করিয়ে একেক রকম ফল পাওয়া গেল। তারচেয়ে বড় সমস্যা হল ডাক্তারের নির্বাচিত ল্যাবরেটরীতে পরীক্ষা না করালে তিনি ফল সম্পর্কে সন্দেহ প্রকাশ করে আরেকবার করাতে বলেন। প্রেসক্রিপশনের ক্ষেত্রেও দেখা গেল একই গ্রুপের ঔষধ বিভিন্ন কোম্পানী বিভিন্ন নামে তৈরী করেছে। একেক ডাক্তার একেক কোম্পানীর ঔষধের নাম লিখছেন। মনে হচ্ছে তারা ডাক্তার নয় কোন কোম্পানীর ঔষধ বিক্রীর কাজ করছেন। বাইরে বেরুলে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি দেখে তাদের ঔষধ দিয়েছে কি না। এরপর আছে ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া। ব্যাথার ঔষধের সাথে গ্যাসের ঔষধ পর্যায়ক্রমে উচ্চ থেকে উচচতর শক্তিতে ব্যবহার করতে হয়। মাঝে মাঝে পত্রিকায় কোন কোন ঔষধের ভয়াবহতার সংবাদ থাকে। এছাড়া "কোন ঔষধ কেন খাবেন না" বইয়ে ঔষধের পার্শ্বপ্রতিক্রয়া ও ঔষধ সাম্রাজ্যবাদের কথা পড়ে মামার আরো খারাপ অবস্থা।

এবার মামা গেলেন হোমিওপ্যাথি পদ্ধতিতে। এরা এলোপ্যাথ পদ্ধতির ঘোর বিরোধী। সূক্ষ্মমাত্রার ঔষধ ব্যবহার করে রোগীকে সুস্থ করতে হয়। তাই হ্যানিম্যান বিপরীত পদ্ধতির চিকিৎসা ছেড়ে সদৃশ বিধানে রোগীকে সুস্থ করেছেন। ধৈর্য ধরে মামা হোমিও চিকিৎসা করালেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে থেকেও দিন দিন অবস্থার অবনতি হতে থাকলো। একসময় ধৈর্য হারালেন কারণ বিজ্ঞান বিষয়ক পত্রিকাগুলো যেভাবে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে লিখছে তাতে একে কোন চিকিৎসায় বলা যায় না।

মামা ভাবলেন আগের দিনে কবিরাজরা আমাদের দেশে অসাধ্য সাধন করেছে। তাই তিনি আয়ুর্বেদ চিকিৎসকের কাছে গেলেন। তারা বেশ আশার বাণী শোনালেন। বললেন ভেষজ ব্যবহার করেই মানুষ প্রকৃত সুস্থতা লাভ করতে পারে। এরপর অনেক ঔষধ দিলেন। সাথে বিভিন্ন পথ্য। মামা ঘরকে রীতিমতো হরিতকী, বহরা, আমলকীর ভাণ্ডার বানিয়ে ফেললেন। কিন্তু না কাজ হলো না। এরপর ইউনানী, টোটকা চিকিৎসা পদ্ধতিও অবলম্বন করলেন। সবাই নিজেরটা ছাড়া অন্য সব পদ্ধতির বদনাম করলো। কিন্তু মামার অসুখ সারাতে পারলো না।

তারপর হাজিরা দেখলেন, কেউ বলল মেয়াদী বাণ মেরেছে। বাণ কাটালে সুস্থ হয়ে যাবে। বিভিন্ন ধর্মীয় চিকিৎসার প্রায় সবই করলেন। সুস্থ হলেন না। সবাই বললো আয়ু শেষ হয়ে গেছে। আর আশা নেই। পার্শ্ববর্তী দেশে উন্নত চিকিৎসা হয় । সেখানে গেলে তারাও একই কথা বললেন। ক্যান্সার শেষ পর্যায়ে চলে গেছে। মাস দুই মাস ঘুরে ফিরে কাটানোর পরামর্শ দিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু মামা হাল ছাড়লেন না। শুরু করলেন পড়াশোনা। শেষে অঙ্কুরিত গম খেয়ে মামা বেশ সুস্থ হয়ে উঠলেন। আর চিকিৎসা পদ্ধতির বৈরিতা কিংবা বিভিন্ন পদ্ধতির চিকিৎসকদের বৈরিতা দেখে মর্মাহত হলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন কবে যে চিকিৎসকরা মানুষ হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×