সামওয়ারইনের পিটিশান...'যুদ্ধাপরাধীদের বিচার চাই' ও জাতীয় পতাকা....
আসলে এরা কারা...? আমরা কি এদের রাজাকার বলব ? নাকি ভিন দেশি ? না অতি আধুনিকতায় বেড়ে ওঠা উদাসিন বাবা-মায়ের প্রতিবন্ধি সন্তান ? যে চরম অস্থিরতাকে এরা আধুনিকতা বলে জানছে, সেই চরম অস্থিরতার দেশ মার্কিন যুক্তরাষ্টকেও কি তারা ঠিক ভাবে অনুকরন করতে পেরেছে...?
যারা যুক্তরাষ্ট্রে থাকেন বা সেখানটা সম্পর্কে নুনতম ধারনা আছে তারা নিশ্চয়ী জানেন সে দেশের নাগরিকরা নিজ দেশকে কতটা ভালবাসেন, কতটা সন্মান করেন। প্রায় প্রতিটি ঘরের বাইরের দেয়ালে সে দেশের পতাকা শোভা পাচ্ছে পরম শ্রদ্ধায়। আর আমরা যারা তাদের অন্ধ অনুকরণ করছি.. তাদের কি অবস্থা..? বিশ্বকাপ ফুটবল এলেই পতাকার প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায় হু হু করে। কে কার চেয়ে বড় পতাকা বানাতে পারব তার প্রতিযোগিতায় ঝাপিয়ে পরি। টেকনাফ থেকে তেতুলিয়া ঢেকে যায় কোটি-কোটি পতাকায়... তবে তা আমার দেশের পতাকায় না। আমরা তখন ভুলেই যাই অন্য দেশের পতাকা উড়াতে হলে আগে নিজের দেশের পতাকা উড়াতে হয় এবং তার উচ্চতা একটু বেশি থাকতে হয়।
জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উড়বার সময় যারা হাসি-তামাসা করছেন, ধরে নিচ্ছি তারা কেউ রাজাকারের সন্তান নন...। তাহলে ? তারা নিশ্চয়ী অশিক্ষিত পরিবারের সন্তান নন...। তাহলে ?
তারা বরাবরই নিজেদের বেশ শিক্ষিত, স্মার্ট মনে করেন। আমাদের ধারনাই হয়ে গেছে স্মার্টনেস দেখাতে গেলে আগে ড্যাম কেয়ার ভাব আয়ত্ত করতে হয়। ড্যাম কেয়ার ভাব না থাকলে স্মার্ট হওয়া যাবে না। একটু ফাস্ট ফুড মুখে দিয়ে কথা বলতে হবে এমন টোনে যেন কেউ শুনে মনে করেন 'আহারে উনি বাংলা বলতেই পারেন না, তাও কত কষ্ট করে বলছেন।' ... থাক এসব কথা....।
লেখাটি বেশ ক মাস আগে একবার লিখেছিলাম ফেস বুকের জন্য। তখন কয়েকজন আমার সাথে সহমত পোষন করলেও শ্রদ্ধেয় করি ব্রাত্যু রাইসু দ্বিমত পোষন করার পরপরই অনেকেই দেখলাম বিষয়টি হাসি দিয়ে উরিয়ে দিলেন... । আমি দ্বিতীয়বার চমকে উঠে ভাবলাম আমিই ভুল কিনা ! সে লেখাটির লিংক দেয়া হল...
Click This Link
আজ আবার একই দৃশ্য চোখে পড়ায় খুব ইচ্ছে হল প্রিয় ব্লগ সামওয়ারইনে একবার বিষয়টি তুলি। সামওয়ারইনের হোম পেজে একটি পিটিশান দেয়া আছে... 'যুদ্ধাপরাধীদের বিচার চাই..' । আমি ঠিক বুঝতে পারছিনা য়ে আমরা আসলেই বিচার চাইবার নৈতিক অধিকার আর রাখি কিনা..! আমার খুব জানবার ইচ্ছে হল ব্লগারদের মধ্যে কতজন দেশ, দেশের পতাকাকে সন্মান জানাতে ইচ্ছুক.. আর কতজন একে হাস্যকর মনে করেন...। ধন্যবাদ....
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।