রিমেম্বানস ডে........................ Roxy Lais
খুব ভালো লাগে দেখতে অসংখ্য লোকের জামায় আটা লাল পপি। কেউ বাধ্য করে না এই ফুল পরতে। যারা এই কাপড়ের ফুল বিক্রি করেন তারা শুধুই স্টেচুর মতন দাঁড়িয়ে থাকেন ট্রেতে ফুল সাজিয়ে গলায় ঝুলিয়ে। কেনার জন্য একটি কথাও বলেন না। নিজের আবেগে ভালোলাগায় প্রায় প্রত্যেকে একটি লাল পপি সেটে রাখেন নিজের জামায়। ১১/১১ তারিখ ১১টার সময় বিভিন্ন যুদ্ধ স্মরনিয় মেমরিয়ালে নিজের গায়ের ফুলটি উৎসর্গ করতে হয়।
সরকারি ভাবে ফুলের তোড়া দেয়া হয় এই সময়ে যুদ্ধ স্মরণিয় বেদীগুলোতে।পপি ফুলটি সিম্বল হিসাবে ধরা হয় রিমেম্বার ডের। ফ্লান্ডার ফিল্ড নামক যুদ্ধ ক্ষেত্রে অসংখ্য মৃত সৈনিকের লাল রক্ত পপির লাল রঙে ধারণ করা হয়েছে।
ক্যানাডার বিখ্যাত কবি ল্যাফটেনেন্ট কর্নেল জন মেক ক্যারী (১৮৭২-১৯১৮) ..ইন ফ্লান্ডার ফিল্ড” নামে একটি কবিতা যুদ্ধ মৃতদের স্মরণে লিখে নিজেও বিখ্যাত হয়ে আছেন,কবিতাটিও স্মরণিও হয়ে আছে রিমেম্বারস ডের স্মরণে। কবিতাটি ৮ ডিসেম্বর ১৯১৫তে প্রথম ছাপা হয়। কবিতাটির ভাবধারা এরকম যে, সারি সারি মৃতদেহ শুয়ে আছে বিশাল প্রান্তর জুড়ে। তাদের স্মরণে সারি সারি পপিফুল ফুটে আছে যুদ্ধে নিহতদের আত্মার শান্তি ভালোলাগায় ভরিয়ে দিতে। অপরূপ অপার্থিব এক প্রাকৃতিক প্রার্থনা যেন মৃত দেহের সারি আর লাল পপির সারির মাঝে।
যুগে যুগে যুদ্ধ এসেছে নিগৃহিত হয়েছে সাধারণ মানুষ। স্বাভাবিক জীবনধারা বদলে গেছে। মানুষের কষ্ট যুদ্ধের কারণে অর্বননিয়, নিয়ম র্নিধারিত হয়েছে যুদ্ধ না হওয়ার জন্য শান্তির পক্ষে তবু আজও প্রাণ হারাচ্ছে দেশে দেশে মানুষ যুদ্ধে। উৎকন্ঠা উৎবিগ্নে চোখের জলে ভাসছে স্বজন। শিউরে উঠে মানুষ ভয়ংকর আতংকে যুদ্ধের ভয়াবহতার স্মরণে। এটম, নাপাম বোমের ভয়াবহতার প্রতিবাদের ঝড় তুলে শান্তি প্রিয় মানুষ। আজও কি যুদ্ধ থেমেছে পৃথিবীর বুকে? প্রতিটি মানুষ এই পৃথিবীর আলো হাওয়ায় জীবন যাপনের অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে। অথচ তাদের বাঁচার অধিকার হরণ করছে সবল স্বার্থ সন্ধানি কিছু মানুষ। ভুলে যাক হিংসা, ভুলে যাক হানাহানি মানুষ হাসুক শান্তির করুণাধারায় লাল পপির উজ্জল হাসি।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।