চাই না আমি থাকিতে রাজপ্রাসাদে
চাই না থাকিতে আমি মাটির ঘরে।
তোমার হৃদয়ের ঘরে চাই আমি থাকিতে
যে ঘর ভাঙিবে না কোনদিন শত শত আঘাতে।
ঝড়ের আঘাতে হয়তো বা ভেঙে যাবে
রাজপ্রাসাদ নয়তো ভেসে যাবে
মাটির ঘর নদীর স্রোতে।
তুমি আঁকড়ে ধরে থাকবে আমাকে
তোমার মতোন করে
ভালোবাসায় তৈরী হয়েছে
যে ঘর ভাসিবে না কোনদিন চোখের জলে।
হৃদয়ের ঘর সাজাবো যতনে
রেখেছি সেখানে তোমাকে
শরীর ভাঙিবে দৃষ্টি কমিবে
হৃদয়ের ঘর ডাকিবে
প্রতিনিয়ত আমাকে তোমারই পাশে।
আমি তো আছি তোমারই কাছে
আর কিই বা চাই এই জীবনে।
আমার মতোন করে গড়েছি তোমাকে
তুমিও গড়েছো আমাকে তোমার মতোন করে।
মাটির ঘর গড়তে যে কেউ পারে
পারে রাজপ্রাসাদের মতোন ঘর গড়তে।
হৃদয়ে ঘর বানানো ভীষণ কঠিন কাজ
তবু সেই ঘর বানিয়ে অন্য ঘর হলো অর্থহীন আজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

