somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রদীপ হালদার
আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

ভগবান শিব সাধনা

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ যদি কথা না বলে
তাহলে কথা বলবে কে?
গোরু ছাগল কথা জানে না
তাই গোরু ছাগল কথা বলে না।
তাদের মুখে ফোটে কথা
মানুষ হয়ে জন্ম নিয়েছে যারা।
তবু টিয়া কাকাতুয়া
পাখি হয়েও কথা বলতে জানে তারা।
মানুষের মুখে যদি না ফোটে কথা
তাহলে কি গোরু ছাগলের মুখে ফুটবে কথা?
ছাগল ভেড়ার কিই বা কাজ সারাদিন রাত
ঘুম থেকে উঠে সারাদিন খায় লতাপাতা ঘাস।
কাজকর্ম কিছু নাই তার
নিজের দেহদানে মানুষকে করে তাই উপকার।
গোরু যদিও বা করে কিছু কাজ
গাড়ি টানা ছাড়া, জমিতে টানে খুব বড়জোর লাঙল।
গাভী যদিও বা দেয় খাঁটি দুধ
তাতে মানুষের হয় কতটুকুই বা সুখ?
গোরু দেহদান করে বুঝিয়ে দেয়
তার দেহের ওপর মানুষের কতখানি লোভ হয়?
নারী নাই বা করুক কাজ
তার দেহের ওপর লোভ সবার।
গোরু ছাগল ভেড়া
নারীও একপ্রকার অবলা।

যারা হয় লতাপাতা গাছ
তাদের কণ্ঠে নাই চীৎকার।
যতই করুক কুঠারাঘাত
নাই তবু তাদের আর্তনাদ।
শেকড় ছাড়া হয় না কভু গাছ
গাছই দেয় অক্সিজেন, ফলমূল উপহার।
শেকড় যদি থাকে তার
সেই গাছই একমাত্র মূল্য পায়।
যে মাটিতে জন্ম তার
সেই মাটিতে মৃত্যু তার।
গাছের শেকড় মাটির তলায়
অন্ধকারে তাদের লড়াই।
কাণ্ড শাখা ফুল ফল পাতা
মাটির ওপর আলোর সখা।
অন্ধকারে শেকড় মূল
আলোর সাথে কাণ্ড শাখা ফুল।
গাছের যত বাহার
কাণ্ড শাখা ফুল ফল পাতায়।
এক কাণ্ডে শাখা প্রশাখা
ফুল ফল ও পাতা।
এক কাণ্ডে গাছ
সাত কাণ্ডে রামায়ণ।
গাছের দেখো কাণ্ড কারখানা
শাখা প্রশাখায় ফুল ফল পাতা।
কাণ্ডজ্ঞান যদি না থাকে তার
মানুষ নামের নাই পরিচয় তার।

কাণ্ডজ্ঞান যার অস্থি মজ্জায়
সেই তো মানুষ নামের পরিচয় পায়।
কাণ্ডজ্ঞান তার হয়
যার শাখা প্রশাখায় ফুল ফল পাতা হয়।
যার শাখা প্রশাখায় ফুল ফল পাতা নাই
তার তো আসলে কাণ্ড নাই।
যার কাণ্ড নাই
তার কিছুই নাই।
যার কাণ্ড হয়
তার সবকিছু হয়।
গাছের দেখো কাণ্ড কারখানা
মাটির তলায় মূল শেকড়, কাণ্ডের ওপর শাখা।
শাখার সাথে প্রশাখা
ভরিয়ে তোলে ফুল ফল পাতা।
যে কাণ্ড হয়
সে বৃক্ষ নামে পরিচিত হয়।
যার কাণ্ড নাই
সেই তো লতা হয়।
কাণ্ডবিহীন গাছ
সেই তো লতার সমান।
বেড়া ধরে চলা
এটাই লতার কথা।
লতার কাণ্ড দুর্বল
বেড়া তার অবলম্বন।
যাদের কাণ্ড দুর্বল
তারা অন্যকে করে অবলম্বন।

যাদের কাণ্ড সবল
তারা সুস্থ সহজ সরল।
নিজের কাণ্ডে নিজের জ্ঞান
সর্বাগ্রে পাইন শাল তাল।
নিজের কাণ্ডে ভরাডুবি
খেজুর নারিকেল কাণ্ড ভুক্তভোগী।
কাণ্ড যদি না থাকে তার
জ্ঞানের বৃদ্ধি কোথায় তার?
নিজের কাণ্ডে নিজে দাঁড়ায়
কাণ্ডের পরিচয় শাখা প্রশাখায়।
কাণ্ডের নীচে মূল
কাণ্ডের ওপরে শাখা প্রশাখায় ফুল।
কাণ্ডের যদি না থাকে মূল
সেই কাণ্ডের শাখা প্রশাখায় কি করে ধরবে ফুল?
যার কাণ্ডে মূল
তার কাণ্ডে ফুল।
যার কাণ্ড নাই
তার মূল ফুল নাই।
ও কাণ্ড ও কাণ্ড
তুই কোন্‌ গাছের কাণ্ড?
কোথায় রে তোর মূল
কোথায় রে তোর ফুল?
কোথায় রে তোর শাখা প্রশাখা
কোথায় রে তোর ফুল ফল পাতা?
ও কাণ্ড ও কাণ্ড
তুই কোন্‌ বাড়ির কাণ্ড?

স্বামী হলো বৃক্ষের কাণ্ড
সেই তো বাড়ির মূল কাণ্ড।
মূল হলো তার পিতা মাতা
স্ত্রী হলো তার শাঁখা পলা।
ফুল ফুটলে গর্ভে ফলে ফল উৎপাদন
আত্মীয়স্বজনে ভর্তি পাতায় বৃক্ষকে করি পূজা অর্পণ।
কাণ্ড যদি না হয় সঠিক
মূলের দুঃখ চিরকালীন ঠিক।
যতই থাকুক শাখা প্রশাখা
সবার ভাগ্যে ফুল ফল পাতা হয় না।
মূল যদি না থাকে তার
কাণ্ডের কোন নাইকো দাম।
মূলের সাথে কাণ্ড থাকে, কাণ্ডে থাকে জ্ঞান
মূল যদি না থাকে তার, থাকবে কোথায় কাণ্ডজ্ঞান?
আগে তো চাই মূল, তারপরেতে কাণ্ড
মূল যদি না থাকে তার, আসবে কোত্থেকে কাণ্ড?
মূল ছাড়া কি কাণ্ডটি
থাকতে পারে কি একাকী?
মূল ও কাণ্ড একইসাথে
জড়িয়ে থাকে মাটির সাথে।
পিতা মাতা মূল হলো যার
সেই কাণ্ড হলো তার পুত্র সন্তান।
কাণ্ডের থাকে শাখা প্রশাখা
স্ত্রীর হাতে শাঁখা পলা।
তার গর্ভে ফোটে ফুল
ফুল থেকে হয় ফল নয়কো এটা ভুল।

আত্মীয়স্বজনে ভরা
বৃক্ষ পাতায় ভরা।
বৃক্ষ থাকে ততক্ষণ টিকে
যতক্ষণ মূল কাণ্ড একসাথে।
কাণ্ডে থাকে শাখা প্রশাখা
শাখা প্রশাখায় ধরে ফুল ফল পাতা।
সংসার বৃক্ষ ততক্ষণ থাকে টিকে
যতক্ষণ পিতা মাতা পুত্রসন্তান থাকে একসাথে।
স্ত্রীর হাতে শাঁখা পলা
ধরে রাখে স্বামীর কাণ্ডটা।
স্বামী ধরে রাখে তার পিতা মাতা
মূল হয়ে জন্ম নিলো মাটির ভেতরে যারা।
গাছের শাখা প্রশাখা
স্ত্রীর হাতে শাঁখা পলা।
কাণ্ডের সাথে যুক্ত শাখা প্রশাখা
ধরে রাখে ফুল ফল ও পাতা।
স্ত্রীর দুই হাতে শাঁখা পলা
ধরে রাখে স্বামীর কাণ্ডটা।
ধরে রাখে ফুল ফল পাতাটি
শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন পাড়াপ্রতিবেশী।
মহান সংসার বৃক্ষের কথা
মনে রেখো সবাই তোমরা।

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×