উজানী বউ
০৩ রা মে, ২০১৫ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
পাশের গাঁয়ের মুখরা বধু
উজানী তার নাম
কথায় কথায় ঝগড়া করে
ঝরায় দেহের ঘাম।
তর্কের পরে তর্ক করে
হার মানে না কভু
নিজের ভুল বোঝার পরেও
ঝগড়া করে তবু
স্বামী বেচারা বড়ই সরল
পায় না নিতে হাল
কথায় কথায় তার পরে যে
করে গালাগাল।
এসব কষ্টে স্বামী তাহার
কয়না কথা দুখে
মুখরা বধুর সব অনাচার
জমা রেখেছে বুকে।
সব কথাতে উজান ঠেলে
যায়না কভু ভাটি
এই কারণে স্বামী বেচারার
জীবনটা আজ মাটি।
আষাঢ় মাসে নৌকা চড়ে
যাচ্ছে স্বামী তার
মুখরা বধুও সেই নৌকাতে
হচ্ছে পারাপার।
হঠাৎ করে নদীর জলে
মুখরা গেল পরে
অনেক পরে ভাবল সবাই
উজানী গেছে মরে।
উজানীর লাশ খুঁজছে সবাই
ভাটির দিকে গিয়ে
স্বামী বাছাধন খুঁজছে তখন
নৌকা উজান নিয়ে।
সবাই বলে নদীর স্রোত
উজানে কি যায়?
বলছে স্বামী, উজানীর বেলায়
এটাই শোভা পায়।
যেই নারীটি সারা জীবন
উজান গেছে ঠেলে
সে কি আবার ভাটিত যাবে
উজানী ভাব ফেলে ?
এমন সময় ভাটির দিকে
উঠল চিৎকার করে
উজানীর লাশ পাওয়া গেছে
উঠছে ভেসে মরে।
লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন