চোরের বউ খুশি
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভোলা মিয়া ঈদ মার্কেটে
কিনে বউয়ের শাড়ি
খুশির চোটে ট্রেন গাড়িতে
যাচ্ছে নিজের বাড়ি।
ব্যাগের ভিতর শাড়ি রেখেছে
আরো অনেক কিছু
গফর গাঁও যাওয়ার পরে
চোর নিয়েছে পিছু।
বাফারেতে ব্যাগটা রেখে
সিটে আছে বসে
বউকে এবার করবে খুশি
ভাবছে মনের জোশে।
স্টেশনটা পার হওয়ার পর
তাকিয়ে দেখে যেই
বাফারেতে সবই আছে
ব্যাগটা শুধু নেই।
তিড়িং করে লাফিয়ে উঠে
বাফার দেখছে ঘেটে
চোরটা তখন অনেক দূরে
যাচ্ছে পায়ে হেঁটে।
এই চোর তো একটু আগে
ছিল পাশে বসা
ব্যাগটা নিয়ে হাসছে চোরে--
ভোলার করুণ দশা।
শাড়ি হারিয়ে মেজাজ গরম
উঠছে রুষি রুষি
ভোলার বউ বেজার হলেও
চোরের বউ খুশি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন