শ্রাবণের বৃষ্টিতে
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ছাতা মাথায় যাচ্ছে পথিক
গুড়ি গুড়ি বৃষ্টি
কখনও বা ঝর ঝর ঝর
যায়না দুরে দৃষ্টি।
লাফিয়ে যাচ্ছে ব্যাঙ-ব্যাঙাচি
লাগছে পায়ে গুঁতো
কখনও বা পিছলে পড়ে
ছিঁড়ছে পায়ের জুতো।
আছাড় পড়ে কাদার ভিতর
পাচ্ছে কেহ শরম
বাচ্চা যারা ব্যাথার চোটে
কান্না করছে চরম।
ভিজছে জামা ভিজছে কাপড়
ভিজছে পুরো দেহ
ঝাপটা বৃষ্টি সবাই ভিজছে
রক্ষা পায়না কেহ।
কাক পাখিরা গাছের ডালে
ঝিমায় বসে বসে
কখনও বা বাবুইর বাসা
আপনি যাচ্ছে খসে।
ভেজা বাসায় পাখ-পাখালী
বাচ্চা নিয়ে বসা
দিনমানে আজ নাইরে খাওয়া
মরণ হওয়ার দশা।
ঘাস-বিচালী পানির তলে
হাম্বা ডাকে গরু
ভিজা পাতায় যাচ্ছে হেলে
ঘন পাতার তরু।
কৃষক মশাই ঘরের কোণে
চুলার পাড়ে বসে
স্বজন নিয়ে করছে গল্প
আপন মনের জোশে।
ডাল খিচুরী করছে রান্না
ভোজন রসিক যারা
কিশোররা সব বানের জলে
ভিজেই আত্মহারা।

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন