পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গ= কি করি আজ ভেবে না পাই, গিয়াস লিটন
শহীদুল ইসলাম প্রামানিক
লেগেছে ভাই প্রতিযোগীতা
পাল্টাপাল্টি ছড়া
ছড়ায় ছড়ায় যাচ্ছে ভরে
বিশাল বড় ধরা।
ইটের বড়া, পাটকেল সেমাই
ভরে মুড়ির টিনে
পিঁপড়ার পিঠে পাঠিয়ে দিচ্ছে
সামনে ঈদের দিনে।
খাবার তো ভাই মন্দ নয়রে
অনেক খাবার তাজা
সাথে দিচ্ছে কেউবা আবার
আস্ত ব্যাঙের ভাজা।
ব্যাঙ ভাজাটা খুবই মজা
কি আর বলবো ভাই
শায়মা আপুর ইটের বড়া
তুলনা তার নাই।
পাল্টাপাল্টি ছড়ায় যখন
চলছে খাওয়ার কথা
আমার তখন পড়ল মনে
ছোট্ট কালের কথা।
ছোট্টকালে সব বালকে
যে স্বপ্নটি দেখতো
বড় হলে সেই স্বপ্নটি
কেউ কি কভু লেখতো?
ছোট্টকালে খেলতো সবাই
বাঁশ বাগানের তলে
খেলার ফাঁকে মুত্র ত্যাগে
ভাসিয়ে দিত জলে।
রাত্রীকালে ঘুমের ভিতর
সেই স্বপ্নটি দেখে
ঠান্ডা লেগে কোঁকড়া হয়ে
থাকতো শুয়ে বেঁকে।
বাপ মায়েরা ঠান্ডা পেয়ে
করতো আহা কি যে
হাতিয়ে দেখে বিছনা বালিশ
অর্ধেক গেছে ভিজে।
বাপে দিত চর থাপ্পর আর
মায়ে বলতো আহা!
শীতের রাতে মায়ের কষ্ট
ভোলা যায় কি তাহা!!
এই স্বপ্নটি কে দেখেন নাই
হাত উঠান তো দেখি
ছড়ার আড্ডায় তার কথাটাই
সবার আগে লেখি।
জামগড়া, আশুলিয়া
রাত ৮টা ৪৪ মিনিট
২০-০৯-২০১৫ইং
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ০৬ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৭

বর্ষা এলো টিনের চালে
ফুটল কুসুম কদম ডালে
রুম ঝুমা ঝুম দুলকি চালে
বর্ষা এলো বিলে খালে।
বর্ষা এলো আকাশ নীলে
শাপলা শালুক জাগলো ঝিলে
বর্ষা এলো কেয়ার...
...বাকিটুকু পড়ুন
চট্টগ্রামের পাহাড়তলীর পুরোনো বাড়িটায় সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে। বারান্দার টবে লাগানো জবা ফুলগুলো হালকা বাতাসে দুলছে। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। বসার ঘরে প্রতিদিনের মতো সংবাদপত্রে চোখ গুঁজে...
...বাকিটুকু পড়ুন১°অন্ধ মোহ
সংগ্রহের মোহে অন্ধ যে জন,
উদ্বৃত্তই তার কাল;
মধুর সাগরে ডুবলো তরণী,
নিজেরই বোনা জাল।
২°
নিজের সুধায় ডুবছে ডানা, খাঁচায় মুক্তির ভয়,
প্রাপ্তির চড়া মূল্য চুকিয়ে জীবন হারায় জয়।
পরার্থপরতার মোম গলে যায়, পাথর... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮

মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি...
...বাকিটুকু পড়ুন