উৎসর্গ ফুলের রানী পাকা রাঁধুনী কামারুন্নাহার বীথি আপাকে। যিনি সবগুলো সবজি মিলিয়ে একটি রেসিপি তৈরী করে আপনাদের উপহার দিবেন বলে আশা করছি।

পাকা ক্যাপসিকাম, দেখেই শান্তি খেতে যে আরো কত কি?

মরিচগুলোর নাম সিমলা মরিচ। বিশাল সাইজ। প্রায় ক্যাপসিকামের সম পরিমান। এত বড় মরিচ আর কখনও দেখিনি। যত বড় সাইজই হোক না কেন সেই তুলনায় ঝাল কম। সালাদে নাকি অতুলনীয় স্বাদ। আমি এখনও খাইনি আপনারা পারলে কিনে খেয়ে দেখেন। বেশি স্বাদ হলে আমি আপনাদের পাশেই আছি। আর যদি স্বাদ না পান তাহলে আমি এই মরিচের আগেও নাই পাছেও নাই।

কাঁচা ক্যাপসিকাম দেখতে বোম্বাই মরিচের মত। বড় বোম্বাই মরিচ মনে করে এটা আগে ঝালের ভয়ে কিনতাম না, একদিন ভয়ে ভয়ে এক চিমটি খেয়ে দেখি একটুও ঝাল নাই বরঞ্চ মজাদার স্বাদে ভরা।

লেটুস পাতা ও পুদিনা পাতা। ক্লাস ওয়ানের বইয়ে পুদিনা পাতার নাম শুনে মনে মনে ভাবতাম কত যে সুস্বাদু হবে। কাঁচা পাতা মুখে দিয়ে বমি করার অবস্থা। তবে বমি করলেও রোজার দিনে মুড়ি ভর্তায় এর স্বাদের তুলনা নাই। এছাড়াও অনেক কিছুতে খাওয়া যায় তবে এর চেয়ে ধনিয়া পাতার ব্যবহার অনেক বেশি।

ছোট থাকতে এটাকে আমরা বলতাম নেষ্টা গোটা, দোকানীকে জিজ্ঞেস করলাম তিনি বলল, মেছতা গোটা। এটার আসল নাম কি সঠিক জানিনা।

পাহাড়ি শিম। খেতে কিছুটা মিস্টি মিস্টি লাগে।

গাজর, গাজর সম্পর্কে মায়ের কাছে মাসির বাড়ির গল্প নাইবা করলাম। তবে খেতে কেউ কৃপণ হবেন না, প্রচুর ভিটামিন।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



