ব্যাঙের সর্দি
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ব্যাঙের নাকি সর্দি-ব্যামো!
রতন, মানিক বলে
এই কথাটি শোনার পরে
গদাও তাদের দলে।
পানির মাঝে আহার বিহার
পানিতে যার বাস
সেই ব্যাঙেদের সর্দি-বেমার
ভীষণ সর্বনাশ?
ব্যাঙের আবার সর্দি কেন?
চলছে আলোচনা,
সকাল বিকাল বিরাট মিটিং
করছে যে তিন জনা।
একজন কয়, “ডাক্তার ডেকে
চিকিৎসা করতে হবে”।
আরেকজন কয়, “এসব কাজে
পয়সা লাগবে তবে”।
এসব কথায় বলছে গদা
“কেমন বুদ্ধির হোতা,
ব্যাঙের তো আর হাল চাষ নাই
পয়সা পাবে কোথা”?
“তার চেয়ে চল পাড়ায় পাড়ায়
চান্দা কিছু তুলে,
বিনা পায়সায় চিকিৎসা করবো
নদীর কুলে কুলে”।
রতন তাতে সায় দিয়ে কয়,
“বুদ্ধিটা খুব ভালো,
এবার আমরা ব্যাঙের জন্য
জ্বালবো নতুন আলো”।
“নদীর কুলে চিকিৎসা নয়
খুলবো ডাক্তার খানা,
পাড়ায় পাড়ায় পয়সা চাইলে
কেউ করবে না মানা”।
এই না বলে তিনজন মিলে
গেল চান্দা তুলতে
সব মানুষের বকুনি খেয়ে
ফিরল ঢুলতে ঢুলতে।
বদ্যি বুড়ো কান ধরে কয়,
“বুদ্ধি কোথায় পেলে,
নাক বরাবর যাওনা চলে
ধান্ধাবাজি ফেলে”।
কাঁদতে কাঁদতে চলল তারা
কেউ বলে না কিছু
বদ্যি বুড়োর কান মলাতে
ছাড়ল ব্যাঙের পিছু।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।
জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন